আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

স্কুলে গুলি চালিয়ে যেভাবে পালিয়েছিল ফ্লোরিডার সেই খুনি

স্কুলে গুলি চালিয়ে যেভাবে পালিয়েছিল ফ্লোরিডার সেই খুনি

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে স্কুলে গুলি চালিয়ে মানুষ হত্যার সবচেয়ে ভয়াবহমত ঘটনায় অভিযুক্ত নিকোলাস ক্রুজ (১৯) পুলিশকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বৃহস্পতিবার ক্রুজের জবানবন্দির কথা প্রকাশ পুলিশ। ক্রুজ তাদেরকে জানিয়েছে, সে করিডোরে দাঁড়ানো ছাত্রদের গুলি করা শুরু করে স্কুলের মাঠে থাকা ছাত্রদের দিকে এগিয়ে যায়।

পুলিশের রিপোর্টে বলা হয়, নিকলাস ক্রুজ একটি বড় কালো ব্যাগ ও কাঁধে ঝোলানোর ব্যাগে রাইফেলের গুলিভর্তি ম্যাগাজিন নিয়ে গিয়েছিল।

ক্রুজ উবারে ভাড়া করা একটি গাড়িতে ফ্লোরিডার পার্কল্যান্ডের মার্জরি স্টোনম্যান হাই স্কুলে গিয়ে পৌঁছয় দুপুর ২ টা ১৯ মিনিটে। স্কুলে পৌঁছেই সে তার সেমি-অটোমেটিক এআর-১৫ রাইফেল বের করে গুলি করা শুরু করে।

স্কুলের প্রথম ও দ্বিতীয় তলার পাঁচটি শ্রেণিকক্ষে ঢুকেও গুলি চালায় ক্রুজ। একসময় সিঁড়িতে রাইফেল, ম্যাগাজিন রাখার ভেস্ট, আর গুলি ফেলে দিয়ে ভীতসন্ত্রস্ত ছাত্রছাত্রীদের ভিড়ে মিশে স্কুল থেকে বেরিয়ে যায় সে।

স্কুল থেকে বের হওয়ার পরে ক্রুজ ওয়ালমার্টের একটি দোকানে গিয়ে ঢুকে। সেখান থেকে সাবওয়ে কোম্পানির একটি ফস্টফুড শপে গিয়ে একটি পানীয় কেনে। তারপরে ম্যাকডোনাল্ডের একটি দোকানে যায় ক্রুজ।

একটি আবাসিক এলাকার রাস্তা দিয়ে হাঁটার সময় পুলিশ ক্রুজকে গ্রেফতার করে ৩টা ৪১ মিনিটে।

পুলিশ কর্মকর্তা মাইকেল লিওনার্ড বলেন, ‘ওকে দেখতে একদম সাধারণ একটা স্কুলছাত্রের মত মনে হচ্ছিল। এক মুহূর্তের জন্য মনে প্রশ্ন জেগেছিল- এই ছেলেকে থামানোর জন্যই ঘুরছি নাকি আমরা?’

পুলিশ জানায় কোনো রকম প্রতিরোধ ছাড়াই পুলিশকে ধরা দেয় ক্রুজ।

বিভিন্ন পত্রিকার রিপোর্টে বলা হয়েছে, চরমপন্থি শ্বেতাঙ্গ দলের সঙ্গে ক্রুজের সম্পর্ক থাকতে পারে।

ক্রুজের প্রতিবেশীরা জানায়, গত বছর তার মা মারা যাওয়ার পর থেকেই তাকে মন মরা মনে হত।

আক্রমণাত্মক আচরণের জন্য ক্রুজকে স্কুল থেকে বের করে দেয়া হয়েছিল। তার সহপাঠীরা জানায়, সে মাঝেমধ্যেই হিংস্র হয়ে ওঠার হুমকি দিত।

সামাজিক মাধ্যমে ক্রুজের অনেকগুলো পোস্টে বন্দুকের প্রতি তার দারুণ মুগ্ধতা স্পষ্ট। সে বেশ কিছুদিন থেকেই বিভিন্ন পোস্টে জানাচ্ছিল, স্কুলে গুলি চালিয়ে মানুষ হত্যাই তার জীবনের লক্ষ্য।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত