আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পাকিস্তানে শিশু ধর্ষণ ও হত্যাকারীর মৃত্যুদণ্ড

পাকিস্তানে শিশু ধর্ষণ ও হত্যাকারীর মৃত্যুদণ্ড

পাকিস্তানের পাঞ্জাবে সাত বছরের একটি শিশুকে অপহরণ, ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত ইমরান আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন সে দেশের একটি আদালত।

শনিবার পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) লাহোরের সাত বছরের শিশু জয়নব আনসারি ধর্ষণ ও হত্যা মামলায় ইমরানকে (২৪)মৃত্যুদণ্ডের পাশাপাশি মোট ৩০ লাখ রূপি জরিমানা ও যাবজ্জীবন কারাদণ্ডের আদেশও দিয়েছেন।

বিবিসি ও ডন জানিয়েছে, গত মাসের শুরুর দিকে কাসুর শহরে শিশু জয়নব আনসারিকে অপহরণের পর ধর্ষণ ও হত্যা করা হয়। জয়নবকে হত্যার অভিযোগে ইমরানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, হত্যা ও সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়।

আদালত তাকে এই চারটি অপরাধে পৃথকভাবে চারটি মৃত্যুদণ্ড দিয়েছেন। এছাড়া অস্বাভাবিক আচরণের অভিযোগে যাবজ্জীবন ও ১০ লাখ রূপি জরিমানা করা হয়। আর হত্যার পর মৃতদেহ লুকিয়ে রাখার অভিযোগে সাত বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এর বাইরে ভিকটিমের পরিবারকে দশ লাখ রুপি দেওয়ার জন্য আসামিকে নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১৫ দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন ইমরান।

গত ৪ জানুয়ারি কাসুরে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ হয় জয়নাব। পরে জানা যায়, মক্তবে কোরআন পড়া শেষে বাড়ি ফেরার পথে সে অপহৃত হয়। ৯ জানুয়ারি তাদের বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে একটি ময়লার স্তূপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। জয়নবের বাবা-মা সে সময় দেশে ছিলেন না। তারা সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়েছিলেন। পরে মেয়ের মৃত্যুর খবরে তারা দেশে ফিরে আসেন। এ ঘটনায় পাকিস্তান জুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

ময়নাতদন্তের প্রতিবেদনে জয়নবকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার কথা বলা হয়। রয়টার্সের খবরে বলা হয়েছে, ডিএনএ নমুনা পরীক্ষায় হত্যাকাণ্ডে অভিযুক্ত ইমরানের সংশ্লিষ্টতার বিষয়টি প্রমাণিত হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারের পর ইমরান শুরুতে অভিযোগ অস্বীকার করলেও পরে নিজের অপরাধ স্বীকার করে নেয়। গত ১৪ ফেব্রুয়ারি ইমরান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপর তার পক্ষের আইনজীবী আইনি লড়াই থেকে নিজেকে প্রত্যাহার করে নেন।

নিরাপত্তার জন্য লাহোরের কেন্দ্রীয় কারাগার কোট লাখপাতে বিশেষ আদালত বসিয়ে জয়নব ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। শিশুটির বাবা রায় ঘোষণা সময় আদালতে উপস্থিত ছিলেন। এর আগে ৫৬ প্রত্যক্ষদর্শীর জবানবন্দি নেওয়ার পর আদালতের বিচারকরা ধর্ষক ইমরানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আদালতের কাছে শিশু জয়নব ছাড়াও কাসুরের আরো ছয় শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেন ইমরান।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত