আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভারতে ট্রাম্পের নাম ভেঙ্গে ফ্ল্যাট বিক্রি

ভারতে ট্রাম্পের নাম ভেঙ্গে ফ্ল্যাট বিক্রি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম বিক্রি করে ভারতে ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ উঠেছে ট্রাম্পের আবাসন কোম্পানির বিরুদ্ধে। আর এই আবাসন কোম্পানির প্রধান নির্বাহী হচ্ছেন ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, রাজধানী দিল্লি থেকে দক্ষিণে প্রায় এক ঘন্টার পথ পেরিয়ে স্যাটেলাইট শহর গুরগাঁও। এখানে ট্রাম্পের আবাসন ব্যবসা প্রতিষ্ঠান স্থানীয় সহযোগীদের নিয়ে চারটি অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করছে। এই ফ্ল্যাটগুলোর একেকটির দাম প্রায় ১০ লাখ মার্কিন ডলার। বিলাসবহুল এই ফ্ল্যাটগুলো বিক্রি করতে ট্রাম্পের নাম ভাঙ্গাতে শুরু করেছে আবাসন প্রতিষ্ঠানটি।

সোমবার ভারত সফর শুরুর কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়রের। আর এটিকেই কাজে লাগাতে চাইছে ট্রাম্পের আবাসন কোম্পানি। রোববার ভারতীয় জাতীয় দৈনিকগুলোর প্রথম পাতাজুড়ে ছাপানো বিজ্ঞাপনে বলা হয়েছে. ‘ট্রাম্প এখানে, আপনি কি আমন্ত্রণ পেয়েছেন?’ এতে আরো বলা হয়েছে, ২১ শে ফেব্রুয়ারির আগে ফ্ল্যাট বুকিং দিলেই ২৩ ফেব্রুয়ারি ট্রাম্প জুনিয়রের সঙ্গে নৈশভোজ ও আলাপচারিতার সুযোগ মিলবে।

ওবামা আমলে দুর্নীতি নজরদারি সংস্থার দায়িত্বপালনকারী নরম্যান এল এইসেন বলেছেন, ‘বিশেষ করে এটা সঠিক নয় এ কারণে যে আমরা জানি বাবার সঙ্গে তার অব্যাহত যোগাযোগ আছে। তাই এর মাধ্যমে তার পরিবারের ঘনিষ্ঠ ও আস্থাভাজন একজনের মাধ্যমে প্রভাব বিস্তারের পথ তৈরি হবে।’

জর্জ ডব্লিউ বুশের আমলে দক্ষি এশিয়া নীতি নিয়ে কাজ করেছেন ড্যানিয়েল এস মার্কি। ফ্ল্যাট বিক্রিতে ট্রাম্পের নাম জড়ানোকে ‘উদ্ভট’ বলে মন্তব্য করেছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত