আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পুরুষের অনুমতি ছাড়া ব্যবসা করতে পারবে সৌদি নারীরা

পুরুষের অনুমতি ছাড়া ব্যবসা করতে পারবে সৌদি নারীরা

এখন থেকে সৌদি নারীদের ব্যবসা করতে আর স্বামী বা নিকটাত্মীয় কোনো পুরুষের অনুমতি লাগবে না। দেশটির বেসরকারি ব্যবসাখাত উন্নয়ন ও সম্প্রসারণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সৌদি সরকার নীতি পরিবর্তনের এ ঘোষণা দিয়েছে।

সৌদি বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে বলেছে, ‘অভিভাবকের অনুমতি ছাড়াই নারীরা এখন থেকে নিজেরাই ব্যবসা পরিচালনা করতে পারবেন এবং  তারা এ ব্যাপারে সরকারের ই-সেবা নিতে পারবেন।’

সরকারি যে কোনো কাজ, ভ্রমণ অথবা শ্রেণিতে ভর্তিসহ যে কোনো ব্যাপারে পুরুষের অনুমতি নিয়ে কাজ করতে হয় সৌদি নারীদের। সাধারণত স্বামী, বাবা অথবা ভাই এই অভিভাবকের কাজটি করে থাকেন।

‘ভিশন-২০৩০’ এর আওতায় সৌদি অর্থনীতিতে তেল রপ্তানির ওপর নির্ভরতা কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ সালমান। এই পরিকল্পনার আওতায় সৌদি পর্যটন ও বেসরকারি ব্যবসা খাত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

গত বছর থেকেই নারীদের ওপর থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নিতে থাকে সৌদি সরকার। এর প্রথম পর্যায়ে সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়, যা আগামী জুন থেকে কার্যকর হবে। সম্প্রতি বিমানবন্দর ও সীমান্ত এলাকায় ১৪০টি পদে নারীদের নিয়োগ দেওয়া হয়েছে। গত সপ্তাহে দেশটির এক ধর্মীয় নেতা বলেছিলেন, সৌদি নারীদের বোরকা পরার প্রয়োজন নেই।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত