আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

স্কুলে হামলা ঠেকাতে শিক্ষকদের অস্ত্র দেওয়ার প্রস্তাব ট্রাম্পের

স্কুলে হামলা ঠেকাতে শিক্ষকদের অস্ত্র দেওয়ার প্রস্তাব ট্রাম্পের

স্কুলে ঢুকে গুলি চালিয়ে হত্যার ঘটনা বন্ধে শিক্ষকদের হাতে অস্ত্র দেওয়ার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার হোয়াইট হাউজে মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলের এক দল শিক্ষার্থীকে সাক্ষাৎ দিয়ে তিনি বলেন, আমরা খুব কঠোরভাবে ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করে দেখব। মানসিক স্বাস্থ্যের ওপর অনেক বেশি গুরুত্ব দেব।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডার এক স্কুলে গুলির ঘটনায় ১৭ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে যখন অস্ত্র নিয়ন্ত্রণের দাবি আরও জোরালো হয়ে উঠেছে, তখনই প্রেসিডেন্ট ট্রাম্পের এমন প্রস্তাব এল।

তিনি বলেছেন, শিক্ষকের হাতে বন্দুক থাকলে খুব দ্রুতই তিনি যে কোনো হামলা ঠেকিয়ে দিতে পারবেন।

ট্রাম্প বলেন, হামলাকারীরা হল কাপুরুষ। স্কুল যেহেতু অস্ত্রমুক্ত এলাকা, এটা তাদের উৎসাহিত করে। তারা মনে করে, ভেতরে যেহেতু কারো হাতে অস্ত্র নেই, ঢুকে গুলি করে দিলেই হয়। কিন্তু একজন শিক্ষকের কাছে যদি লুকানো একটি অস্ত্র থাকে, তাকে যদি প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে ওই অস্ত্রমুক্ত এলাকাটা আর থাকবে না।

বিবিসি লিখেছে, যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে কলেজ ক্যাম্পাসে অস্ত্র বহনের বৈধতা থাকলেও ফ্লোরিডার আইনে সে সুযোগ নেই।

ফ্লোরিডার ওই হাই স্কুলেই গত ১৪ ফেব্রুয়ারি গুলির ঘটনা ঘটে। ছুটির আগে আগে ১৯ বছর বয়সী এক তরুণ একটি অ্যাসল্ট রাইফেল নিয়ে স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। নিহত ১৭ জনের মধ্যে ১৪ জনই ছিল বিভিন্ন বয়সের শিক্ষার্থী।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত