আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রাখাইনের রাজধানী সিতউইতে তিনটি বোমার বিস্ফোরণ

রাখাইনের রাজধানী সিতউইতে তিনটি বোমার বিস্ফোরণ

মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিতউইতে তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে রাজ্য সরকারের সচিবের বাড়িতে এবং দুটি সরকারি অফিসের কাছে বিস্ফোরিত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘তিনটি বোমা বিস্ফোরিত হয়েছে এবং আরো তিন অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন , তবে তা গুরুতর নয়।’

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভোররাত সাড়ে ৪টার দিকে রাজ্য সরকারের সচিব থিন মাউং সউই বাড়ির পেছন দিকে প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। স্থানীয় প্রশাসনের তিনি অন্যতম শীর্ষ কর্মকর্তা। এছাড়া স্থানীয় হাই কোর্ট প্রাঙ্গণের কাছে একটি এবং ভূমি রেকর্ড অফিসের কাছে আরও একটি বোমা বিস্ফোরিত হয়।

পুলিশের মুখপাত্র কর্নেল মাইও থু সোয়ে বলেন, ‘আমরা সন্দেহভাজনদের চিনেছি, কিন্তু এ বিষয়ে কথা বলার সময় এখনও আসেনি। বিস্ফোরণ স্থল পর্যবেক্ষণের মাধ্যমে পুলিশ সন্দেহভাজনদের বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।’

পুলিশ নগরী থেকে আরও তিনটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করেছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, তিনদিন আগে উত্তরপূর্বাঞ্চলের নগর লাশিওতে বোমা বিস্ফোরণে দুই ব্যাংককর্মী নিহত এবং বেশ কয়েকজন আহত হন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত