আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

তাইওয়ানে টয়লেট পেপার কেনার ধুম

তাইওয়ানে টয়লেট পেপার কেনার ধুম

দাম বাড়ার সম্ভাবনার খবরে তাইওয়ানে টয়লেট পেপার কেনার ধুম পড়েছে। দোকানদাররা সামাজিক যোগাযোগমাধ্যমে টয়লেট পেপারের ফাঁকা তাকের ছবি পোস্ট করছেন। যার অর্থ, ওই সব তাকে টয়লেট পেপার সাজানো ছিল, কিন্তু বিক্রি হওয়ায় এখন তা ফাঁকা। মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

উৎপাদনকারীরা খুচরা বিক্রেতাদের সতর্ক করেছেন যে, আগামী মাসে টয়লেট পেপারের দাম ১০ থেকে ৩০ শতাংশ বাড়তে পারে। এরপরই ক্রেতাদের মধ্যে টয়লেট পেপার কেনার ধুম পড়ে যায়।

কিছু দোকানদার জানিয়েছেন, তারা ইতিমধ্যে বিপুল পরিমাণ টয়লেট পেপার কিনে রেখেছেন। অতিরিক্ত দাম নয় বরং চাহিদার কারণে বাজারে টয়লেট পেপার ফুরিয়ে যেতে পারে সেই শঙ্কা থেকেই তারা এ কাজ করেছেন।

তাইওয়ানের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, টয়লেট পেপারের দাম দিন দিন বাড়ছে। কারণ, টয়লেট পেপারের কাঁচামালের দাম বৈশ্বিকভাবেই ঊর্ধ্বমুখী।

কানাডায় দাবানল এবং ব্রাজিলে উৎপাদন ব্যাহত হওয়া দাম বাড়ার অন্যতম কারণ। এর ফলে টয়লেট পেপার তৈরি মণ্ডের এখন টনপ্রতি দাম ৮০০ মার্কিন ডলার। অথচ গত বছর এর দাম ছিল ৬৫০ মার্কিন ডলার।

দেশটির বৃহত্তম টয়লেট পেপার সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াইএফওয়াইয়ের জানিয়েছে, পরিস্থিতি বেশ বাজে। সরকারের ধারণার চেয়ে মণ্ডের দাম অনেক বেশি বাড়ছে। গত বছরের মাঝামাঝি সময়ে ৫০ শতাংশ দাম বেড়েছে। এর পাশাপাশি প্যাকিং ও পরিবহন খরচও বাড়ছে।

অতিরিক্ত চাহিদার কারণে রোববার তাইওয়ানের অনেক দোকানেরই টয়লেট পেপার শেষ হয়ে গেছে।

তাইওয়ানের বৃহত্তম হোম শপিং চ্যানেল ইটি মল জানিয়েছে, তাদের বিক্রি হওয়া শীর্ষ ২০টি পন্যের মধ্যে ছয়টিই টয়লেট পেপার। সাধারণ সময়ের চেয়ে টয়লেট পেপারের চাহিদা ১০ গুণ বেশি।

দোকানদের অবশ্য এই পরিস্থিতিতে আতংকিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভোক্তা সুরক্ষা দপ্তর জানিয়েছে, সুপারমার্কেটগুলো শিগগিরই তাদের টয়লেট পেপারের তাক পূর্ণ করতে পারবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত