আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

সিরিয়াকে রাসায়নিক অস্ত্রের রসদ দিচ্ছে উত্তর কোরিয়া!

সিরিয়াকে রাসায়নিক অস্ত্রের রসদ দিচ্ছে উত্তর কোরিয়া!

সিরিয়াকে রাসায়নিক অস্ত্র তৈরির উপাদান সরবরাহ করছে উত্তর কোরিয়া। জাতিসংঘ বিশেষজ্ঞদের প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে বলে জানিয়েছে বিবিসি। এসব খবরে দাবি করা হয়েছে, এসব ‍উপাদানের মধ্যে রয়েছে অম্লনিরোধী-টাইলস, ভালভ ও পাইপ।

নিউ ইয়র্ক টাইমসের খবরে দাবি করা হয়েছে, এখনো প্রকাশ না হওয়া জাতিসংঘ বিশেজ্ঞদের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞদের সিরিয়ার অস্ত্র নির্মাণ স্থাপনায় দেখা গেছে। সিরিয়া সরকার রাসায়নিক অস্ত্র ক্লোরিন গ্যাস ব্যবহার করছে- এমন নতুন খবর প্রকাশিত হওয়ার পর দেশটির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তবে সিরিয়া অভিযোগ প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে, বিশ্বের জন্য উদ্বেগজনক ক্ষেপণাস্ত্র ও পরমাণু কার্যক্রম চালানোয় উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

বেআইনিভাবে রাসায়নিক অস্ত্রের সরঞ্জাম সিরিয়ায় পাঠাচ্ছে উত্তর কোরিয়া। এসব উপাদানের মধ্যে রয়েছে হাই-হিট, অ্যাসিড-রেসিস্ট্যান্ট টাইলস, করোশান-রেসিস্ট্যান্ড ভালভস ও থার্মোমিটার। রাসায়নিক অস্ত্র তৈরির কারখানা নির্মাণে এই ধরনের টাইলস ব্যবহার করা হয়।

ওয়াল স্ট্রিট জার্নালের এক খবরে দাবি করা হয়েছে, চীনের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ২০১৬ সালের শেষ দিকে এবং ২০১৭ সালের প্রথম দিকে রাসায়নিক উপাদানের পাঁচটি চালান সিরিয়ায় পাঠিয়েছে পিয়ংইয়ং। তবে এগুলো এ ধরনের কয়েক ডজন চালানের অংশমাত্র। সংবাদপত্রটি আরো দাবি করেছে, সিরিয়া সরকারের সংস্থা দি সায়েন্টিফিক অ্যান্ড রিসার্চ সেন্টার কিছু কোম্পানির মাধ্যমে উত্তর কোরিয়াকে পাওনা মিটিয়েছে।

প্রতিবেদনটি ওয়াশিংটন পোস্টের হাতেও এসেছে। এটি তৈরি করেছে জাতিসংঘ বিশেষজ্ঞদের একটি প্যানেল। জাতিসংঘের নিষেধাজ্ঞার আলোকে উত্তর কোরিয়ার কার্যক্রম পর্যবেক্ষণ করে থাকে এই প্যানেল।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত