আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পাকিস্তানে জোড়া সন্ত্রাসী হামলায় নিহত ৬

পাকিস্তানে জোড়া সন্ত্রাসী হামলায় নিহত ৬

পাকিস্তানে দুটি সন্ত্রাসী হামলার ঘটনায় আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরের (এফসি) চার সৈন্য ও দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলুচিস্তানে এ সব ঘটনা ঘটে। খবর- ডনের।

এফসি বাহিনীর একটি তল্লাশি চৌকিতে আত্মঘাতী হামলায় ওই চার সৈন্য প্রাণ হারান। ঘটনাস্থল বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে ৩০ কিলোমিটার দূরে পার্বত্য এলাকায়।

এ হামলার ঘটনায় আরো সাত জন আহত হন।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন সন্ত্রাসীদের নজরে রাখতে নোসাহারের কাছে একটি তল্লাশি চৌকি বসায় এফসি। হামলাকারী বোমারু ওই তল্লাশি চৌকির ভিতরে প্রবেশ করে সৈন্যদের কাছাকাছি গিয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।

বিস্ফোরণের শব্দ শুনে নিকটবর্তী তল্লাশি চৌকিতে মোতায়েন এফসি সেনারা ও প্রাদেশিক লেভিস বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে এসে হতাহতদের হাসপাতালে পাঠান।

কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

অপর ঘটনায় পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে লক্ষ্য করে চালানো বন্দুক হামলায় দুই পুলিশ সদস্য নিহত হন। ওই কর্মকর্তা অক্ষত অবস্থায় হামলা থেকে রক্ষা পান।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছন, বেলুচিস্তান হাইকোর্ট থেকে বাড়িতে ফেরার পথে কোয়েটার সামুংলি সড়কে ডিএসপি হামিদ উল্লাহ দাস্তির গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে বন্দুকধারীরা।

এতে ডিএসপি দাস্তিকে পাহারারত দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। দুই বন্দুকধারী দুই দিক থেকে বুলেটপ্রুফ গাড়িটি লক্ষ্য করে গুলিবর্ষণ করলেও দাস্তি ও গাড়িচালক রক্ষা পান।

পাকিস্তান তালেবান নামে পরিচিত নিষিদ্ধ ঘোষিত তেহরিক ই তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত