আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ত্রিপুরায় বিজেপির জয়ে বাম-রাজত্বের অবসান

ত্রিপুরায় বিজেপির জয়ে বাম-রাজত্বের অবসান

ভারতে কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বামফ্রন্টের টানা ২৫ বছরের বাম-রাজত্বের অবসান ঘটছে। এবার উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরাতে হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাম-রাজত্বের সূচনা ঘটতে চলছে।

শনিবার (৩ মার্চ) সকালে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিজেপির এগিয়ে থাকার খবর আসতে থাকে বিভিন্ন ভোট গণনাকেন্দ্র থেকে। দুপুর ১২টা নাগাদ রাজ্যের বিভিন্ন স্থানে বিজেপির নেতাকর্মীরা বাঁধভাঙা উল্লাসে মেতে উঠে।

বিজেপি নেতৃত্ব এই জয়কে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানিয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী, ৬০ আসনের বিধানসভায় বিজেপি ৪০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে। প্রতিদ্বন্দ্বী সিপিএম এগিয়ে রয়েছে ১৭টি আসনে। কংগ্রেস খাতা খুলতে পারছে না বলেই মনে হচ্ছে। ৩১ আসনে জয় পেলেই বিধানসভা গঠন করা যায় এখানে। এখন পর্যন্ত ভারতের সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী হিসেবে পরিচিত মানিক সরকারও জনগণের রায়ে পিছিয়ে রয়েছেন।

ত্রিপুরায় বামফ্রন্ট প্রথম ক্ষমতায় আসে ১৯৭৭ সালে। ১৯৮৩ সালে দ্বিতীয়বারের মতো জয় পায় তারা। কিন্তু ১৯৮৮ সালে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের কাছে হেরে যায় বামফ্রন্ট। যদিও পাঁচ বছর ১৯৯৩ সালে ফের ক্ষমতায় ফেরে বামেরা। তারপর থেকেই এই রাজ্যে ক্ষমতায় আছে বামফ্রন্ট। সবশেষ ২০১৩ সালের নির্বাচনে বামফ্রন্ট ৫০টি আসন পায় আর বাকি ১০টি আসন ছিল কংগ্রেসের।

গত ১৮ ফেব্রুয়ারি ৬০ আসনের বিধানসভায় দিনভর ভোট শেষে বুথফেরত গণনায় সমানে-সমানে লড়াইয়ের আভাস দেওয়া হলেও বাস্তবে বিজেপি তার চেয়ে অনেকটাই এগিয়ে।

ত্রিপুরায় মোট বিধানসভা আসন ৬০টি হলেও এবার ভোট হয়েছে ৫৯টি আসনে। চরিলাম আসনে সিপিএম প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনটিতে ভোট হবে আগামী ১২ মার্চ।

ভারতের সংবাদ মাধ্যম পিটিআই জানিয়েছে, ত্রিপুরাতে মোট ভোটার ২৫ লাখ ৭৩ হাজার ৪১৩ জন। এর মধ্যে ১৩ লাখ পাঁচ হাজার ৩৭৫ জন পুরুষ ও ১২ লাখ ৬৮ হাজার ২০ জন নারী ভোটার। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ১১ জন ভোটার রয়েছেন। এবার নতুন ভোটারের সংখ্যা ৪৭ হাজার ৮০৩ জন। এবার ভোট পড়েছে ৯১ দশমিক ৫৭ শতাংশ।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত