আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

পাকিস্তানের সিনেটে প্রথম দলিত হিন্দু নারী

পাকিস্তানের সিনেটে প্রথম দলিত হিন্দু নারী

পাকিস্তানের পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটে প্রথমবারের মতো দলিত হিন্দু নারী হিসেবে নির্বাচিত হয়েছেন কৃষ্ণা কুমারি কোহলি।

শনিবার অনুষ্ঠিত নির্বাচনে সিন্ধু প্রদেশ থেকে আসা ৩৯ বছর বয়সী কোহলি জয়ী হয়েছেন বলে জানিয়েছে ডন অনলাইন। বিলওয়াল ভূট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সদস্য তিনি। প্রদেশের থার এলাকা থেকে আসা কোহলিকে সিন্ধু আইন পরিষদের পক্ষ থেকে সংখ্যালঘুদের জন্য বরাদ্দ সিনেটের একটি আসনে মনোনয়ন দেয় তার দল।

কোহলির এই জয়কে পাকিস্তানের নারী ও সংখ্যালঘু অধিকার আন্দোলনের পক্ষে বড় একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে রত্মা ভাগওয়ান্দাস চাওলা নামে এক হিন্দু নারীকে সিনেট সদস্য হিসেবে নির্বাচিত করেছিল পাকিস্তান।

সিন্ধু প্রদেশের থর এলাকার নানগারপারকার গ্রামের বাসিন্দা কোহলির জন্ম ১৯৭৯ সালে এক গরীব কৃষকের ঘরে। তিনি যখন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তখন উমারকোট জেলার কুনরি এলাকার এক ভূস্বামীর পরিচালিত জেলে তিন বছর বন্দি থাকতে হয়েছিল কোহলি ও তার পরিবারের সদস্যদের।

নবম শ্রেণিতে পড়াকালে মাত্র ১৬ বছর বয়সে তার বিয়ে হয়। বিয়ের পরও তিনি পড়াশুনা চালিয়ে যান। ২০১৩ সালে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন কোহলি।

সমাজকর্মী হিসেবে ভাইয়ের সঙ্গে পিপিপিতে যোগ দিয়েছিলেন কোহলি। পরবর্তীতে তার ভাই ইউনিয়ন কাউন্সিল বারানো’র চেয়ারম্যান নির্বাচিত হন।

কোহলির পূর্বপুরুষরা স্বাধীনতার জন্য লড়াইয়ের বীর যোদ্ধা ছিলেন। ১৮৫৭ সালে ব্রিটিশ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তার পূর্বপুরুষ রুপলু কোহলি। সিন্ধুর নানগারপারকারে ইংরেজদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে গ্রেপ্তার হন রুপলি। পরে ইংরেজরা তাকে মৃত্যুদণ্ড দেয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত