আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের বিরুদ্ধে পর্ন স্টারের মামলা

ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের বিরুদ্ধে পর্ন স্টারের মামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। তিনি দাবি করেছেন, তার সঙ্গে যৌন সম্পর্ক গোপন রাখার বিষয়ে কোনো চুক্তি হয়নি। তাই সেটি অকার্যকর।

ক্যালিফোর্নিয়ার রাজ্য আদালতে ওই মামলা দায়ের করা হয়েছে বলে মঙ্গলবার এক টুইট বার্তায় জানিয়েছেন তার আইনজীবী।

স্টর্মি ড্যানিয়েলস যার আসল নাম স্টেফ্যানি ক্লিফোর্ড। ওই মামলায় দাবি করেছেন ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার কয়েক বছর আগে তার সঙ্গে সম্পর্ক ছিল। কিন্তু ওই মামলার নথিতে বলা হয়েছে, যখন ট্রাম্প প্রেসিডেন্ট পদের জন্য লড়ছিলেন তখন কয়েকজন নারী তাদের সম্পর্কের বিষয় প্রকাশ করতে চাইলে ট্রাম্পের আইনজীবী কোহেন হস্তক্ষেপ করেন।

সেখানে আরও বলা হয়েছে, কোহেন তাকে চুপ রাখার চেষ্টা করে গেছেন। সবশেষ চলতি বছরের ২৭ ফেব্রুয়ারিও এমন প্রচেষ্টা চালানো হয়।

মামলার নথিতে বলা হয়েছে, স্পষ্ট করে বললে, ‘প্রেসিডেন্ট ট্রাম্পকে রক্ষায়’ ক্লিফোর্ডকে চুপ ও ‘মুখ বন্ধ রাখতে’ তাকে ভয়ভীতি দেখানোর চেষ্টা হয়েছে। এমনকি গেলো ২৭ ফেব্রুয়ারি ট্রাম্পের আইনজীবী কোহেন লস অ্যাঞ্জেলসে ক্লিফোর্ডের বিরুদ্ধে মিথ্যা সালিশি প্রক্রিয়া শুরু করেন। ক্লিফোর্ডকে কোনো নোটিশ ও প্রক্রিয়া না মেনেই সেটি করেন আইনজীবী কোহেন।

ক্লিফোর্ডের ওই অভিযোগের বিষয়ে প্রথম খবর প্রকাশ করে এনবিসি নিউজ।

এর আগে গেলো জানুয়ারিতে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ক্লিফোর্ডকে অর্থ দিতে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে একটি প্রাইভেট কোম্পানি খোলেন কোহেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত