আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

এরদোয়ানের নামে রোহিঙ্গা শিশুর নাম

এরদোয়ানের নামে রোহিঙ্গা শিশুর নাম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের নামে নাম রাখা হলো কক্সবাজারের টার্কিশ ফিল্ড হসপিটালে শুক্রবার জন্ম নেয়া এক রোহিঙ্গা শিশুর।

ঢাকায় অবস্থিত তুরস্কের দূতাবাস তাদের টুইটার অ্যাকাউন্টে নবজাতকের একটি ছবি শেয়ার করে একথা জানিয়েছে।

টুইটারে তারা জানায়, কক্সবাজারে টার্কিশ ফিল্ড হসপিটালে সিজারিয়ান সেকশনের মাধ্যমে জন্ম নেয়া রোহিঙ্গা শিশু রিসেপ তাইয়িপ একজন তুর্কি চিকিৎসা কর্মকর্তার কোল থেকে সবাইকে ‘হেলো’ বলেছে।

তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় কক্সবাজারে ফিল্ড হসপিটালটি প্রতিষ্ঠা করার পর ফেব্রুয়ারি মাস থেকে সেখানে রোগী ভর্তি করা শুরু হয়।

এই এলাকার রোহিঙ্গা শরণার্থীরা প্রেসিডেন্ট এরদোয়ানকে খুব সম্মানের চোখে দেখে বলে জানিয়েছে হাসপাতালের প্রধান চিকিৎসক জামালাদ্দিন মোহাম্মদ।

এ কারণে, আনন্দিত পরিবারটি তার নামেই শিশুটির নাম রেখেছে বলে জানান তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও শিশু দু’জনেই সুস্থ আছে।

হাসপাতালটিতে এখন পর্যন্ত ১০ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।

তুরস্ক বিভিন্ন সংস্থার মাধ্যমে রোহিঙ্গা মুসলিমদের ত্রাণ সহায়তা দিচ্ছে বলে জানিয়েছে আনাদোলু নিউজ এজেন্সি।

গত বছরের আগস্ট মাস থেকে মিয়ানমারের রাখাইন অঞ্চলে দেশটির সেনাবাহিনী ও বৌদ্ধ মিলিশিয়ারা রোহিঙ্গা মুসলিমদের জাতিগত নিধন শুরু করে। এরপর সেখান থেকে পালিয়ে এসে প্রায় আট লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নেয়। এদের বেশির ভাগই নারী ও শিশু।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত