আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নেটফ্লিক্সে অনুষ্ঠান বানাবেন ওবামা মিশেল!

নেটফ্লিক্সে অনুষ্ঠান বানাবেন ওবামা মিশেল!

ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্সে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার অনুষ্ঠান নির্মাণের চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

সংশ্লিষ্ট সূত্র পত্রিকাটিকে জানিয়েছে, প্রস্তাবিত চুক্তিতে বলা হয়েছে, ভিডিও স্ট্রিমিং সাইটটির জন্য এক্সক্লুসিভ অনুষ্ঠান তৈরি করতে বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে অর্থ প্রদান করবে নেটফ্লিক্স ইনকরপোরেশন।

তবে প্রতিষ্ঠানটি এই প্রতিবেদন সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

পত্রিকার খবরে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা রক্ষণশীল নেতাদের সমালোচনার জবাব দিতে ওবামা তার অনুষ্ঠানকে ব্যবহার করবেন না। বরং তিনি অনুপ্রেরণামূলক বিভিন্ন ঘটনার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করবেন।

অনুষ্ঠানের চুক্তির আর্থিক শর্তাবলী এখনো জানা যায়নি।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, নেটফ্লিক্স ছাড়াও অ্যাপল ইনকরপোরেশন ও অ্যামাজন ডটকমের কর্মকর্তারাও ওবামার অনুষ্ঠান প্রযোজনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে।

গত বছর পেঙ্গুইন র্যা ন্ডম হাউজ বারাক ও মিশেল ওবামার লেখা দুটি বই প্রকাশের জন্য চুক্তিবদ্ধ হয়েছে।

পৃথিবীর বিভিন্ন দেশের প্রকাশনা সংস্থাগুলো ওবামাদের লেখা বই দুটি প্রকাশের চুক্তি করতে তীব্র প্রতিযোগিতা করে। বই প্রকাশের স্বত্ত্ব কিনতে ৬০ মিলিয়ন ডলারেরও বেশি দেয়ার প্রস্তাব দেয় প্রকাশনা সংস্থাগুলো, যা কোনো প্রেসিডেন্টের স্মৃতিকথার জন্য একটি রেকর্ড।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত