আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

চীনের মুসলমানদের ‘চীনা রীতিতে’ ইসলাম পালনের আহ্বান

চীনের মুসলমানদের ‘চীনা রীতিতে’ ইসলাম পালনের আহ্বান

চীনের মুসলমানদের বিদেশি সংস্কৃতিকে প্রশ্রয় না দিয়ে বরং চীনা সংস্কৃতি মেনে ধর্ম পালনের আহ্বান জানানো হয়েছে। ‘চায়না ইসলামিক এসোসিয়েশনের’ প্রধান ইয়াং ফেমিং এই আহ্বান জানিয়েছেন। মসজিদ নির্মানে বিদেশি স্থাপত্যরীতি অনুসরণ করা, হালাল-হারাম নিয়ে বাড়াবাড়ি করা, রাষ্ট্রে আইনের চেয়ে ধর্মীয় রীতিকে প্রাধান্য দেওয়া ও ধর্মনিরপেক্ষ জীবনযাপনে বাধা দেওয়ার মতো বিষয়গুলো তার নজরে পড়েছে। তিনি মনে করেন এসব বিষয়ে সতর্ক থাকা দরকার।

চীনে সংসদ ও সংসদের উপদেষ্টা কমিটির বার্ষিক সভা অনুষ্ঠিত হচ্ছে। এর  মধ্যে শনিবার চীন সংসদের উপদেষ্টা কমিটির সামনে বক্তব্য রেখেছেন সরকার সমর্থিত ‘চায়না ইসলামিক এসোসিয়েশনের’ প্রধান ইয়াং ফেমিং। ইসলাম চর্চায় বিদেশি প্রভাবমুক্ত থাকার আহ্বান জানানোর পাশাপাশি আরও বলেছেন, চীনে ইসলামের সুদীর্ঘ ও গৌরবজনক ইতিহাস রয়েছে। চীনের ইসলামকে আরও বেশি চীনা হয়ে উঠতে হবে।

সিনহুয়ার বরাতে তার ভাষণের যে অনুলিপি পাওয়া গেছে সেখান থেকে জানা গেছে, সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া ধর্ম সংশ্লিষ্ট কিছু বিষয়কে আর অগ্রাহ্য করার মতো মনে করছেন না তিনি। এ বিষয়ে রয়টার্স তাদের প্রতিবেদনে ফেমিংয়ের দেওয়া বক্তব্য উদ্ধৃত করেছে, ‘মসজিদের কথাই ধরা যাক। মসজিদ ভবনগুলোর নকশা অন্ধভাবে বিদেশি নকশার অনুকরণ করা হচ্ছে। কিছু কিছু স্থানে হালাল-হারামের বিষয়টি খুব গুরুত্ব দিয়ে পালন করা শুরু হয়েছে এবং ধর্মনিরপেক্ষ জীবন যাপনে ধর্ম বাধা দেওয়া শুরু করেছে। কেউ কেউ আছে যারা ধর্মীয় বিধিবিধানের ওপর অনেক গুরত্ব দেয় কিন্তু দেশের আইনের বিষয়ে তাদের নজর খুব কম। ধর্মীয় বিধি জানলে শুধু ধার্মিক হওয়া যায় কিন্তু দেশে আইন না জানলে নাগরিক হওয়া যায় না। আমাদের অবশ্যই অত্যন্ত সতর্ক থাকতে হবে।’ ইয়াং ফামিং তারা দেওয়া বক্তব্যে আরও বলেছেন, চীনে ইসলামকে আরও বেশি চীনা হয়ে উঠতে হবে, সমাজতান্ত্রিক মূল্যবোধের দ্বারা চালিত হতে হবে এবং মৌলবাদের বিরোধিতা করতে হবে। ধর্মীয় রীতি, সংস্কৃতি এবং ধর্মীয় ভবনের স্থাপত্যশৈলীকে আর বেশি চীনা হয়ে উঠতে হবে।

চীনে প্রায় ২ কোটি মুসলমানের বাস, যাদের একটি বড় অংশ দেশটির পশ্চিম দিকে বাস করে। চিনের মুসলমানদের ভেতর রয়েছে তুর্কিভাষী ইউঘুর থেকে শুরু করে চীনা সংস্কৃতির অনুগামী চীনাভাষী হুই সম্প্রদায়। চীন যদিও সরকারিভাবে ধর্মীয় স্বাধীনতা দেওয়ার কথা বলে। কিন্তু জঙ্গিবাদ ও মৌলবাদ ছড়িয়ে ওড়ার আশঙ্কায় মুসলমান অধ্যুষিত এলাকাগুলোতে নিয়ন্ত্রণ বাড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান সীমান্তের জিনজিয়াংয়ে হওয়া ধারাবাহিক সন্ত্রাসী হামলা জন্য বেইজিং ইসলামি জঙ্গিদের দায়ী করেছে। মানবাধিকার কর্মীরা বেইজিংয়ের দাবির বিরুদ্ধে বলেছে, ওই জঙ্গি আক্রমণগুলো যত না সন্ত্রাসী আক্রমণ তার চেয়ে বেশি চীনা নিয়ন্ত্রণের কারণে জন্ম নেওয়া ক্ষোভের কারণে হয়েছে। মুসলমানদের বিষয়টি চীনের কাছে ক্রমেই ভিন্নমাত্রার গুরুত পাচ্ছে। এশিয়া, ইউরোপ ও আফ্রিকাকে যুক্ত করার জন্য চীনের নেতৃতে ‘বেল্ট অ্যান্ড রোড’ নামের যে অর্থনৈতিক করিডোর তৈরির কাজ চলছে তার জন্য বিশ্বের কাছে ধর্ম বিষয়ে ভাবমূর্তি ঠিক রাখা দরকার চীনের।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত