আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

উত্তর কোরিয়ায় মার্কিন কৌশল কাজ করছে : পেন্স

উত্তর কোরিয়ায় মার্কিন কৌশল কাজ করছে : পেন্স

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে রাজি হওয়ায় প্রমাণ হয় যে, কিম সরকারকে বিচ্ছিন্ন করার মার্কিন কৌশল কাজ করছে।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স শুক্রবার এক বিবৃতিতে একথা উল্লেখ করে বলেছেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে কোনো ছাড় দেয়নি এবং পরমাণু কর্মসূচী বন্ধ না করা পর্যন্ত সে দেশের  ওপর মার্কিন চাপ অব্যাহত থাকবে।

পেন্স বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ওপর যুক্তরাষ্ট্র ক্রমাগত চাপ বাড়িয়েছে এবং পরমাণু কর্মসূচি বন্ধে সুনির্দিষ্ট ও স্থায়ী  পদক্ষেপ না নেওয়া পর্যন্ত দেশটির ওপর সর্বোচ্চ চাপ অব্যাহত থাকবে।

এ প্রসঙ্গে ট্রাম্প উত্তর কোরিয়ার আলোচনায় বসতে সম্মতি হওয়ার বিষয়টিকে বিশাল উন্নতি বলে উল্লেখ করে প্রশংসা করলেও নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখতে ২০০৬ সাল থেকে জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ওপর বিভিন্ন ধরনের অবরোধ আরোপ করে আসছে ।

সর্বশেষ গত বছরের ডিসেম্বরে নতুন করে অবরোধ আরোপ করলে দেশটির তেল আমদানি ৯০ শতাংশ পর্যন্ত কমে যায়। কিন্তু ওই অবরোধের পরও বেশ কয়েকটি দূর পাল্লার মিসাইলের সফল পরীক্ষার দাবি করে উত্তর কোরিয়া।

এদিকে দীর্ঘদিনের নিরবতা ভেঙে উত্তর কোরিয়া গত মাসে দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিকে অংশ নেওয়ার আগ্রহ দেখালে দেশটির সঙ্গে আলোচনার পথ উন্মুক্ত হয়। সে ধারাবাহিকতায় এই সপ্তাহের শুরুর দিকে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা পিয়ংইয়ংয়ে কিমের সঙ্গে এক অভূতপূর্ব বৈঠকে মিলিত হন।

ওই বৈঠকের পর উত্তর কোরিয়ার নেতার বার্তা পৌঁছে দিতে ওয়াশিংটনে ছুটে যান দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা। সেখানে তারা কিম জং উনের সাক্ষাতের আমন্ত্রণ হস্তান্তর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবং ট্রাম্প সে আমন্ত্রণ গ্রহণ করার কথা জানিয়েছেন। আগামী মে মাসে দুই নেতার এক অভূতপূর্ব সম্মেলনে যোগ দেওয়ার কথা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত