আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সপরিবারে পূর্ব ঘৌটা ছেড়েছে ১৩ বিদ্রোহী

সপরিবারে পূর্ব ঘৌটা ছেড়েছে ১৩ বিদ্রোহী

পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ঘৌটা এলাকা ছেড়ে গেছে ১৩ বিদ্রোহী। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে শুক্রবার রাতে এসব বিদ্রোহীরা আল ওয়াফেদিন প্যাসেজ দিয়ে ইদলিব প্রদেশের দিকে গেছেন। পূর্ব ঘৌটার অন্যতম বিদ্রোহী গোষ্ঠী জয়েশ আল ইসলাম জানিয়েছে, তাদের হাতে আটক থাকা হায়াত তাহরির আল শাম গোষ্ঠীর যোদ্ধাদের নিরাপদে ছেড়ে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন তারা। আল জাজিরা জানিয়েছে তাহরির আল শামের এসব যোদ্ধারা আগে আল কায়েদা সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্টের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ বড় শহর পূর্ব ঘৌটায় প্রায় ৪ লাখ মানুষের বাস। ওই এলাকার নিয়ন্ত্রণ নিতে তিন সপ্তাহ আগে রুশ বাহিনীর সহায়তায় বিমান হামলা শুরু করে সিরিয়ার সরকার সমর্থিত বাহিনী। ১৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ওই হামলায় এখন পর্যন্ত ৯৭৬ জনের মৃত্যুর খবর দিয়েছে একটি পর্যবেক্ষক সংস্থা। রাশিয়ার পক্ষ থেকে ওই এলাকার অবরুদ্ধ বেসামরিক লোকজন ও আত্মসমপর্ণের শর্তে বিদ্রোহীদের নিরাপদে শহর ছাড়তে বেশ কয়েক দফায় আহ্বান জানায়। তবে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম বলছিল ওই আহ্বানে সাড়া পায়নি তারা। শুক্রবার ওই অঞ্চলে হামলা জোরালো করলে শনিবার তাতে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানায় সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

আল জাজিরার খবলে বলা হয়েছে, গত মাসে জাতিসংঘকে চিঠি লিখে বিদ্রোহী গোষ্ঠী জয়েশ আল ইসলাম সাবেক আল কায়েদা যোদ্ধাদের নিরাপদে শহর ত্যাগ করার সুযোগ সৃষ্টির আহ্বান জানায়। এরপরই কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ও নাগরিক প্রতিনিধিদের সহায়তায় জাতিসংঘ ওই বিষয়ে চুক্তিতে পৌছাতে সমর্থ হয়। এরই আওতায় ওই ১৩ বিদ্রোহী শহর ছেড়েছে।

সিরিয়া ও তার মিত্র রাশিয়ার তরফ থেকে বলা হচ্ছে রাজধানী দামাস্কাস লক্ষ্য করে বিদ্রোহীদের গোলাবসর্ষণ বন্ধ ও পূর্ব ঘৌটার বেসামরিক মানুষের ওপর বিদ্রোহীদের শাসনের অবসান ঘটাতে হামলা চালাচ্ছে তারা।

আল জাজিরা বলছে, পূর্ব ঘৌটায় চালানো হামলার ধরণের সঙ্গে এর আগে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় চালানো হামলার ধরণে মিল রয়েছে। এই ধরণ অনুযায়ী অব্যাহত বিমান হামলা ও অবরোধ জোরালো করে বিদ্রোহীদের এলাকা ছাড়ার চুক্তিতে পৌঁছাতে বাধ্য করা হয়। চুক্তি অনুযায়ী আত্মসমর্পণের বিনিময়ে নিরাপদে আসাদ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় পরিবারের সদস্যদের নিয়ে বিদ্রোহীদের চলে যেতে দেওয়া হয়। এছাড়া আসাদের শাসনাধীনে ফিরতে না চাওয়া বেসামরিক নাগরিকেরাও  ওই সুযোগ পেয়ে থাকেন। তবে জয়েশ আল ইসলাম ও আরেক প্রভাবশালী বিদ্রোহী গোষ্ঠী ফাইলাক আল রহমান বলছে, নিজেদের জন্য এধরনের কোন চুক্তির জন্য আলোচনা চালাচ্ছে না তারা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত