আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করলেন ট্রাম্প

পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করলেন ট্রাম্প

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার জায়গায় দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান মাইক পম্পেওকে নিয়োগ দেয়া হয়েছে। খবর বিবিসি, এবিসি অ্যাকশন নিউজের।

সিআইএ’র ডেপুটি পরিচালক জিনা হাসপেল পম্পেও’র স্থলাভিষিক্ত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প নিজেই এ খবর জানিয়েছেন। ওই টুইট বার্তায় তিনি লিখেন, সিআইএ’র পরিচালক মাইক পম্পেও আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন। তিনি খুব ভালো কাজ করবেন। আপনার সেবার জন্য ধন্যবাদ রেক্স টিলারসন। জিনা হাসপেল সিআইএ’র নতুন পরিচালক হবেন। তিনিই সংস্থাটির প্রথম নারী পরিচালক। সবাইকে শুভেচ্ছা!

ট্রাম্প প্রশাসন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বসতে সম্মত হওয়ার এক সপ্তাহের কম সময়ের মধ্যে রেক্স টিলারসনকে সরিয়ে দেয়া হলো।

বেশ কয়েক মাস ধরেই নাকি টিলারসন ও ট্রাম্পের বোঝাপড়াটা জমছিল না। গেলো বছরের অক্টোবরে সংবাদ মাধ্যম এনবিসি জানায়, জুলাই মাসে একটি বৈঠকের পর ট্রাম্পকে ‘বোকা’ হিসেবে অভিহিত করেছেন।

বেশ কয়েক মাস ধরেই ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সরে দাঁড়াচ্ছেন। ওই তালিকায় সবশেষ যোগ হলেন রেক্স টিলারসন। গেলো সপ্তাহে ট্রাম্পের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কন পদত্যাগের ঘোষণা দেন।

রেক্স টিলারসন এক্সনমবিলের সাবেক প্রধান নির্বাহী ছিলেন। এক বছরের বেশি সময় আগে তাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত