আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

এবার নিরাপত্তা উপদেষ্টাকে সরাচ্ছেন ট্রাম্প

এবার নিরাপত্তা উপদেষ্টাকে সরাচ্ছেন ট্রাম্প

এবার নিজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টারকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শিগগিরই তাকে পদচ্যুত করা হচ্ছে না বলে বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে।

ট্রাম্পের এই পরিকল্পনা অবহিত আছেন এমন পাঁচ ব্যক্তির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ম্যাকমাস্টারের পদে ট্রাম্প কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম বিবেচনা করছেন। এদের মধ্যে রয়েছেন জাতিসংঘে নিযুক্ত প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত জন বল্টন এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান কেইথ কিলগ।

এ ব্যাপারে হোয়াইট হাউজের তাৎক্ষনিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত মঙ্গলবার ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করেন। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছিলেন, প্রশাসনের শীর্ষ পর্যায়ে আরো কিছু রদবদল আসছে।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ট্রাম্প শিগগিরই ম্যাকমাস্টারকে পদচ্যুত করতে চাচ্ছেন না। এর কারণ হিসেবে বলা হচ্ছে, তিনি ম্যাকমাস্টারকে অপমানের হাত থেকে রেহাই দিতে চান এবং এই পদের জন্য শক্তিশালী একজন প্রার্থীকে সতর্কতার সঙ্গে বাছাই করতে চান।

ট্রাম্পের সঙ্গে ম্যাকমাস্টারের কখনোই দহরম-মহরম সম্পর্ক ছিল না। সম্প্রতি হোয়াইট হাউজের চিফ অব স্টাফ জন কেলিকে ট্রাম্প বলেছিলেন, তিনি ম্যাকমাস্টারের পদে অন্য কাউকে চাচ্ছেন। তিনি অভিযোগ করেছিলেন, তিন তারকা জেনারেল ম্যাকমাস্টার অত্যন্ত কঠোর এবং তার ব্রিফিং বেশ দীর্ঘ ও অপ্রাসঙ্গিক হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত