আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

এবার ২৩ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করছে রাশিয়া

এবার ২৩ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করছে রাশিয়া

২৩ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করতে যাচ্ছে রাশিয়া। ব্রিটেনে পক্ষত্যাগকারী প্রাক্তন রুশ গুপ্তচর ও তার মেয়েকে হত্যা চেষ্টায় রাসায়নিক গ্যাস ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্য মস্কোর ২৩ কূটনীতিককে বহিস্কারের ঘোষণা দেওয়ার পর রাশিয়া এ ঘোষণা দিল। শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর ব্রিটিশ দূতাবাসে কর্মরত এসব কূটনীতিককে আগামী সপ্তাহের মধ্যে বহিষ্কার করা হবে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, রাশিয়ায় সংস্কৃতি বিনিময় কেন্দ্র ব্রিটিশ কাউন্সিল বন্ধ করে দেওয়া হবে এবং সেন্ট পিটার্সবার্গে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেটও বন্ধ করে দেওয়া হবে।

গত ৪ মার্চ ইংল্যান্ডের সলিসবেরির সিটি সেন্টারের একটি বেঞ্চে পক্ষত্যাগী প্রাক্তন রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের ওপর নার্ভ এজেন্ট ব্যবহার করা হয়েছে বলে ব্রিটিশ পুলিশ নিশ্চিত করে। রাশিয়ায় তৈরি নার্ভ এজেন্ট কী করে সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে হত্যাচেষ্টায় ব্যবহার করা হয়েছে সে ব্যাপারে গত মঙ্গলবারের মধ্যে মস্কোকে ব্যাখ্যা দিতে বলেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তবে মস্কো জবাব দিতে অস্বীকৃতি জানায়। এর প্রতিক্রিয়ায় বুধবার মস্কোর ২৩ কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দেন তিনি।

শুক্রবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরসি জনসন বলেছেন, ‘প্রায় সন্দেহাতীতভাবে দেখা যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই রাসায়নিক হামলার নির্দেশ দিয়েছিলেন।’

শনিবার রাশিয়ায় দায়িত্বরত ব্রিটিশ রাষ্ট্রদূত লরি ব্রিস্টকে ডেকে পাঠায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে ব্রিটিনের পদক্ষেপের পাল্টা জবাব তার হাতে তুলে দেওয়া হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত