আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ক্রেডিট কার্ড কেলেঙ্কারিতে পদত্যাগ মরিশাসের প্রেসিডেন্টের

ক্রেডিট কার্ড কেলেঙ্কারিতে পদত্যাগ মরিশাসের প্রেসিডেন্টের

আফ্রিকার একমাত্র নারী রাষ্ট্রপ্রধান মরিশাসের প্রেসিডেন্ট আমিনাহ গারিব-ফাকিম পদত্যাগ করেছেন। একটি বেসরকারি সংস্থার দেওয়া ক্রেডিট  কার্ড ব্যবহার করে বিলাসদ্রব্য কেনার অভিযোগ ওঠার পর শনিবার তিনি পদত্যাগ করেন।

গারিব-ফাকিবের আইনজীবী ইউসুফ মোহাম্মদ সাংবাদিকদের বলেছেন, ‘জাতীয় স্বার্থে’ প্রেসিডেন্ট তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। আগামী ২৩ মার্চ তার পদত্যাগপত্র কার্যকর হবে।

জীববিজ্ঞানি গারিব-ফাকিম ২০১৫ সালে লন্ডনভিত্তিক বেসরকারি সংস্থা (এনজিও) প্লান্টে আর্থ ইনিস্টিটিউটে (পিইআই) যোগ দিয়েছিলেন। আফ্রিকার বৈজ্ঞানিক সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করছিলেন। ২০১৬ সালের মে মাসে ভ্রমণ ও এর আনুসাঙ্গিক ব্যয় নির্বাহের জন্য তিনি পিইআইয়ের কাছ থেকে একটি ক্রেডিট কার্ড পান। তবে তিনি ওই সময় ক্রেডিট কার্ডটি দিয়ে স্বর্ণালংকার ও বিলাসদ্রব্যসহ ২৫ হাজার ইউরো মূল্যের পণ্য কেনেন। একইসঙ্গে পিআইয়ের প্রতিষ্ঠাকালীন সহযোগি অ্যাঙ্গোলার কোটিপতি ব্যবসায়ী আলভারো সররিনহোকে ২০১৭ সালে মরিশাসে ব্যাংক খুলতে গারিব সহযোগিতা করেছিলেন বলেও অভিযোগ উঠৈছে।

গত বুধবার গারিব এক বিবৃতিতে দাবি করেছিলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা সত্য নয়। তিনি এর বিরুদ্ধে লড়াই করবেন এবং পদ থেকে সরে দাঁড়াবেন না। তবে শেষ পর্যন্ত ব্যাপক সমালোচনার মুখে চারদিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত