আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মুক্তি পেল বোকো হারামের হাতে আটক শতাধিক ছাত্রী

মুক্তি পেল বোকো হারামের হাতে আটক শতাধিক ছাত্রী

নাইজেরিয়ার সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের হাতে অপহৃত শতাধিক স্কুলছাত্রীকে মুক্তি পেয়েছে। বুধবার সকালে জঙ্গিরা কয়েকটি ট্রাকে করে ওই ছাত্রীদের উত্তরপূর্বের দাপচি শহরে নামিয়ে দিয়ে চলে যায়।

গত ১৯ ফেব্রুয়ারি দাপচি শহরের সরকারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ থেকে ১১০ ছাত্রীকে ধরে নিয়ে গিয়েছিল বোকো হারাম। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল অনেক ছাত্রীই পালিয়ে আসতে সক্ষম হয়েছে এবং কেউই অপহৃত হয়নি। এক সপ্তাহ পরে সরকার অপহরণের বিষয়টি স্বীকার করতে বাধ্য হয়।

মুক্তিপ্রাপ্ত ছাত্রীরা জানিয়েছে, তাদের এক সহপাঠী এখনো জঙ্গিদের হাতে বন্দি রয়েছে এবং পাঁচজন মারা গেছে।

কুনদিলি বুকার নামে এক অভিভাবক বিবিসিকে বলেছেন, ধারণা করা হচ্ছে বোকো হারামের জঙ্গিরাই গাড়িতে ছাত্রীদের নিয়ে এসেছিল। তারা ছাত্রীদের নামিয়ে দিয়ে দ্রুত চলে যায়। ছাত্রীদের ক্লান্ত ও বিধ্বস্ত দেখাচ্ছিল। তবে এরপরও কয়েকজন ছাত্রী মুক্তির পরপর বাড়িতে তাদের অভিভাবকের কাছে ছুটে গেছে।

বোকো হারাম ২০১৪ সালে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর চিবুক থেকে ২৭৬ স্কুলছাত্রীকে অপহরণ করেছিল। এদের মধ্যে ৬০ ছাত্রী পালিয়ে আসতে সক্ষম হয়। পরে মধ্যস্থতার মাধ্যমে আরো শতাধিক ছাত্রীকে মুক্ত করা হয়। তবে এখনো সে ঘটনার প্রায় ১০০ ছাত্রী এখনো জঙ্গিদের হাতে বন্দি আছে বলে ধারণা করা হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত