আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পুতিনকে শুভেচ্ছা জানানোয় হোয়াইট হাউজ কর্মকর্তাদের ওপর চটেছেন ট্রাম্প

পুতিনকে শুভেচ্ছা জানানোয় হোয়াইট হাউজ কর্মকর্তাদের ওপর চটেছেন ট্রাম্প

হোয়াইট হাউজের কর্মকর্তাদের ওপর বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্বাচনে জেতায় তাকে শুভেচ্ছা জানানোর গোপন খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বুধবার সিএনএন এ তথ্য জানিয়েছে।

রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন। মঙ্গলবার ট্রাম্প পুতিনকে ফোন করে কথা বলেন ও অভিনন্দন জানান। এর আগে বিষয়টি নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প। এসময় অনেক উপদেষ্টাই পুতিনকে অভিনন্দন না জানানোর পরামর্শ দেন। তবে ট্রাম্প তার স্বভাবজাত ভঙ্গিতে বিষয়টি এড়িয়ে যান এবং মঙ্গলবার পুতিনকে ফোন করেন। ওই দিনই মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, কর্মকর্তাদের সতর্কবার্তা সত্ত্বেও ট্রাম্প পুতিনকে অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার রাতেই এ ঘটনায় ক্ষুব্ধ ট্রাম্প তার মিত্র ও উপদেষ্টাদের কাছে জানতে চেয়েছেন, কে বা কারা এই তথ্য ফাঁস করেছে বলে তারা মনে করেন। কারণ ওই বৈঠকের বিষয়ে এবং উপদেষ্টাদের পরামর্শের বিষয়টি খুব কম লোকই জানতেন।

সূত্র জানিয়েছে, ট্রাম্প দীর্ঘদিন ধরেই সন্দেহ প্রকাশ করে আসছিলেন তার প্রশাসনের ভেতরেরই বিশেষ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের ভেতরে কেউ কেউ তাকে অপদস্থ করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। এবার সেই সন্দেহ সত্য বলেই প্রমাণিত হলো।

অতিগোপনীয় তথ্য ফাঁস হওয়ায় হোয়াইট হাউজের চিফ অব স্টাফ জন কেলিও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এ বিষয়ে বুধবার তিনি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত