আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ফ্রান্সে সন্ত্রাসী হামলা, হামলাকারীসহ নিহত ৫

ফ্রান্সে সন্ত্রাসী হামলা, হামলাকারীসহ নিহত ৫

ফ্রান্সে এক সন্ত্রাসী হামলার সময় বন্দুকধারীর গুলিতে কমপক্ষে চারজন নিহত হয়েছে। পরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছে ওই বন্দুকধারী।

শুক্রবার সকালে দক্ষিণ ফ্রান্সের শহর থ্রেবে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলাকারী ওই ব্যক্তি মরক্কোর অধিবাসী এবং জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। সে তিনটি পৃথক ঘটনায় চারজনকে হত্যা করেছে ও বেশ কয়েকজনকে আহত করেছে, যার সূত্রপাত হয় থ্রেব থেকে ১৫ মিনিট দূরত্বে কারকাসনে।

পুলিশ জানায়, কারকাসনে হামলাকারী একটি গাড়ির যাত্রীকে হত্যা ও চালককে আহত করে ওই গাড়ি ছিনতাই করে। সে কারকাসনে সহকর্মীর সঙ্গে জগিংরত এক পুলিশ সদস্যকেও হত্যা করে। তারপর সে গাড়ি চালিয়ে থ্রেবে এসে ‘সুপার ইউ’ নামের একটি সুপারমার্কেটে প্রবেশ করে কয়েকজনকে জিম্মি করে ফেলে। সেখানে দুইজনকে হত্যা করে।

ফ্রান্সের কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলাকারীর কাছে ভারী অস্ত্রশস্ত্র ছিল এবং সে সালাহ আবদেস সালামের মুক্তি চাচ্ছিল। ২০১৫ সালের ১৩ নভেম্বর প্যারিসে সন্ত্রাসী হামলায় যে ১৩০ জন মারা যায় তাদের হত্যাকারীদের মধ্যে গ্রেপ্তারকৃত ও জীবিত অন্যতম সন্দেহভাজন হলো সালাহ আবদেস সালাম।

কর্মকর্তারা জানান, হামলাকারী ফ্রান্সের গোয়েন্দা বাহিনীর সদস্যদের কাছে পরিচিত মুখ।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, হামলাকারী সুপারমার্কেটে জিম্মি করার পর সেখানে কমপক্ষে দুইজনকে হত্যা করে এবং অনেকে তার হামলায় আহত হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কলম এক টুইটার বার্তায় হামলাকারী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত