আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

টাকার বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন ট্রাম্প : প্লেবয় মডেল

টাকার বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন ট্রাম্প : প্লেবয় মডেল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একের পর এক যৌন কেলেঙ্কারির অভিযোগ আসছে। প্লেবয় ম্যাগাজিনের সাবেক এক মডেল দাবি করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড টাকার বিনিময়ে তার সঙ্গে যৌন সম্পর্ক করার চেষ্টা করেছিলেন। শুক্রবার এই খবর প্রকাশ করেছে বিবিসি। 

মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে মডেল কারেন ম্যাকডুগাল দাবি করেন, ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ছিল। প্রথম দেখাতেই ট্রাম্প তাকে টাকার প্রস্তাব দিয়েছিলেন। এই ঘটনায় তিনি বাড়িতে গিয়ে কেঁদেছিলেন।

১০ মাস ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিল কারেন ম্যাকডুগালের। তিনি মেলানিয়া ট্রাম্পের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, আমি দুঃখিত। আমি চাইনি আমার সঙ্গে এমনটা হবে।’

প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরের মতো এই সম্পর্কের কথাও অস্বীকার করেছেন।

২০১৬ সালে একটি ট্যাবলয়েড পত্রিকার সঙ্গে কারেন ম্যাকডুগালের এই বিশেষ সম্পর্কের কথা বলার জন্য দেড় লাখ ডলারের চুক্তি হয়েছিল। এরপর অবশ্য এই প্রতিবেদন প্রকাশিত হয়নি। আর তাকে এই সম্পর্কের বিষয়ে চুপ থাকার জন্য চাপ দেয়া হয়েছিল।

চুক্তি ভঙ্গ করায় তিনি এখন ওই পত্রিকার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন।

ম্যাকডুগালের আগেও আরো দুজন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ও যৌন নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছেন।

অন্য দুজন হলেন
চলতি বছরের জানুয়ারিতে স্টর্মি ডেনিয়েলস নামে অভিনয় করা স্টেফানি ক্লিফোর্ড নামে মার্কিন এক পর্নো তারকার দাবি করেছেন, তার সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল ট্রাম্পের। গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাসখানেক আগে এক আইনজীবীর মাধ্যমে তাঁকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্প।

স্টেফানি ক্লিফোর্ড আরও দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নামি গলফ টুর্নামেন্টে তার সঙ্গে ট্রাম্পের পরিচয় হয়েছিল। ২০০৬ সালে তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সম্পর্ক হয়। সেখানেই ওই কাণ্ড করেন ট্রাম্প।

২০১৬ সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের যে কয়েকজন ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন তারমধ্যে একজন সামার সারভোস। তিনি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলা করেন। ২০০৬ সালে রিয়্যালিটি শো ‘দ্য অ্যাপ্রেনটিস’-এর একজন প্রতিযোগী ছিলেন সামার।

সামার জারভোসের অভিযোগ,  ওই শোতে অংশ নেয়ার এক বছর পর ট্রাম্পের একটি প্রতিষ্ঠানে কাজের সুযোগ আসে। ২০০৭ সালে চাকরির কথা বলে লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলস হোটেলে তাকে ডেকে নেন ট্রাম্প। এই সুযোগে ট্রাম্প তাকে জোর করে চুমু খান ও জড়িয়ে ধরেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত