আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পশ্চিমবঙ্গে বিজেপির অস্ত্র মিছিল : সংঘর্ষে এক মুসলিম নিহত

পশ্চিমবঙ্গে বিজেপির অস্ত্র মিছিল : সংঘর্ষে এক মুসলিম নিহত

ভারতের পশ্চিমবঙ্গে রামনবমির অস্ত্র মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও আরো চারজনের আহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। তারা ধর্মীয় অনুষ্ঠানের নামে অস্ত্রের ঝনঝনানির মাধ্যমে সংখ্যালঘুদের ভীতি প্রদর্শনের জন্য হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর সমালোচনা করেছে।

ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় রামনবমির মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষে শেখ শাজাহান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই ঘটনায় কদম আলী নামে স্থানীয় এক বাসিন্দা ও পুলিশের ডিএসপি সুব্রত পালসহ তিন পুলিশ আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার হিন্দুত্ববাদী বজরং দলের পক্ষ থেকে ধারালো অস্ত্রসহ মিছিল করাকে কেন্দ্র করে পুরুলিয়া জেলার আরসা থানা এলাকার বেলদি ভুরসা গ্রামে স্থানীয় বাসিন্দা ও বজরং দলের সদস্যদের মধ্যে বচসা ও পরে সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। ওই ঘটনায় একটি দোকান ও কয়েকটি মোটরবাইকে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পুলিশ বাহিনী গোলযোগ থামাতে গেলে তারাও আক্রান্ত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও চাপা উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে।

এ ব্যাপারে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক, মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘ধর্মীয় অনুষ্ঠান হিসেবে চিহ্নিত হলেও রামনবমির উৎসব পালন করতে গিয়ে পুরুলিয়া জেলার শেখ শাজাহান নামে একজনকে হত্যা করা হলো এবং আরো একজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। প্রকৃতঅর্থে রামনবমি ধর্মীয় অনুষ্ঠান হলেও যেভাবে বিভিন্ন গোষ্ঠী বজরং দল, বিজেপি, আরএসএস এবং সঙ্ঘ পরিবারের মদদপুষ্ট সংগঠনগুলো অস্ত্রের ঝনঝনানির মধ্য দিয়ে সংখ্যালঘু এবং অন্য সাধারণ মানুষকে ভীতসন্ত্রস্ত করল তা অত্যন্ত দুর্ভাগ্যজনক!’

তিনি বলেন, ‘আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে আশ্বস্ত করেছিলেন, রামনবমির মিছিল হবে কিন্তু অস্ত্র নিয়ে শক্তি প্রদর্শনকে তিনি বরদাস্ত করবেন না। পুলিশ প্রশাসন কঠোর হাতে এর বিরুদ্ধে পদক্ষেপ নেবে। কিন্তু দেখা গেল বিজেপির জনপ্রতিনিধি ও তাদের রাজ্য সভাপতি দিলিপ ঘোষ থেকে শুরু করে বিজেপির একাধিক নেতানেত্রী পুলিশ ও প্রশাসনের সামনে বেআইনি অস্ত্র প্রদর্শন করে মিছিল করেছেন। এর ফলে আমাদের রাজ্যের শান্তিরক্ষক পুলিশও আক্রান্ত হয়েছে। তারপরও ওই অশুভ শক্তির বিরুদ্ধে সরকার ও পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ নিতে পারেনি।

এ ধরনের ঘটনা চলতে থাকলে আগামী দিনে সংখ্যালঘুদের শুধু ক্ষতি হবে না, ধর্মনিরপেক্ষ ভারতের ইমেজও নষ্ট হবে। সেজন্য আমাদের দাবি- অবিলম্বে ওই অশুভ শক্তিকে দমন করার জন্য রামনবমির নামে যারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিল করেছে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করুক। আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এবং যারা অপরাধী তারা যেন আগামীদিন যেন এ ধরনের অপরাধ করার কোনো দুঃসাহস না দেখায়।’ রোববার রামনবমি উৎসব পালনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্নস্থানে বিজেপিসহ হিন্দুত্ববাদী নানা সংগঠনের পক্ষ থেকে তলোয়ার, কুঠার, বড় কাটারি, গদা, ত্রিশুলের মতো অস্ত্র নিয়ে মিছিল করা হয়। কোনো কোনো জায়গায় সাম্প্রদায়িক উসকানিসহ ‘হিন্দুস্তানমে রহেনা হোগা, জয়শ্রীরাম কহেনা হোগা’ (ভারতে থাকে গেলে জয়শ্রীরাম বলতে হবে) স্লোাগান দেয়া হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত