আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

২৩ দেশের ৫৯ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া

২৩ দেশের ৫৯ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া

২৩ দেশের ৫৯ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। এছাড়া আরো চার দেশের বিরুদ্ধে একইরকম ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। শুক্রবার মস্কো এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাজ্যে এক পক্ষত্যাগী রুশ গুপ্তচরকে বিষপ্রয়োগে হত্যাচেষ্টার অভিযোগের জের ধরে রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কারের প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হলো।

গত ৪ মার্চ যুক্তরাজ্যের সলসবেরির একটি বিপণিকেন্দ্রের বাইরের বেঞ্চ থেকে সংজ্ঞাহীন অবস্থায় পক্ষত্যাগী প্রাক্তন রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল (৬৬)  এবং তার মেয়ে ইউলিয়াকে (৩৩) উদ্ধার করা হয়। তাদের নোভিচক গ্রুপের একটি নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছিল বলে পরীক্ষায় জানা গেছে। মস্কোর নির্দেশেই তাদের হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছে লন্ডন। এর প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের সঙ্গে সংহতি জানিয়ে ২০টিরও বেশি দেশ রুশ কূটনীতিকদের বহিষ্কার করে। এরই পাল্টাব্যবস্থা হিসেবে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ৬০ কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দেয় রাশিয়া।

শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়া, আলবেনিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইউক্রেন, ডেনমার্ক, আয়ারল্যান্ড, স্পেন, ইস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, মেসিডোনিয়া, মলদোভা, রোমানিয়া, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, কানাডা ও চেক প্রজাতন্ত্রের জ্যেষ্ঠ কূটনীতিকদের ডেকে পাঠায়। পরে তাদের হাতে রুশ কূটনীতিকদের বহিষ্কারের ঘটনায় প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘তাদের (কূটনীতিকদের) হাতে প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে সংশ্লিষ্ট দেশগুলো অযৌক্তিক দাবিতে রুশ কূটনীতিকদের যে বহিষ্কার করেছে তার জবাবে রাশিয়াও ওই সব দেশের সমসংখ্যক কর্মীকে অনাহুত ব্যক্তি হিসেবে ঘোষণা করছে।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত