আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

‘এপ্রিল যৌন নিপীড়নবিরোধী মাস’ ঘোষণা দিলেন ট্রাম্প

‘এপ্রিল যৌন নিপীড়নবিরোধী মাস’ ঘোষণা দিলেন ট্রাম্প

চলতি বছরের এপ্রিল মাসকে জাতীয় যৌন হামলা সচেতনতা এবং প্রতিরোধের মাস হিসেবে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাফতরিক ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ১৬টি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। যার মধ্যে যৌন নিপীড়ন ও ধর্ষণ চেষ্টার অভিযোগও আছে। এসব অভিযোগ নিয়ে সমালোচনার মুখে থাকা ট্রাম্প এপ্রিলকে যৌন নিপিড়নবিরোধী মাস ঘোষণা দিলেন।

বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যৌন সহিংসতা বন্ধে আমরা অবিচল থাকবো, অত্যাচারিতকে সঠিক সেবা প্রদান করবো, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো, অপরাধীদের বিচারের মুখোমুখি করবো এবং যৌন হয়রানি বিষয়ে সচেতনতা আরও বাড়াবো।

যৌন হামলার শিকার হওয়া ব্যক্তিদের বেঁচে থাকা অনেক কষ্টের উল্লেখ করে ট্রাম্প বলেন, অপরাধীরা প্রায়ই ছাড়া পেয়ে যায়। এছাড়া এসব অপরাধের বেশিরভাগই ঘনিষ্ট আত্মীয় বা পাবলিক প্লেসে এবং কর্মক্ষেত্রে ঘটে থাকে।

তিনি বলেন, অপরাধীকে ধরিয়ে দিলে সে যথাযথ শাস্তি পাবে। আমার প্রসাশন যৌন নির্যাতনের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের সনাক্ত করে সঠিক শাস্তি দেয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

যৌন হয়রানির পর সামাজিক লজ্জার কথা ভেবে চুপ না থেকে অপরাধীকে ধরিয়ে দেয়ার, সকল আমেরিকান নাগরিকদের যৌন হামলার বিষয়ে সর্তকর্তা অবলম্বনের জন্য এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত