আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নিজস্ব রাষ্ট্র স্থাপনের অধিকার আছে ইসরায়েলিদের : সালমান

নিজস্ব রাষ্ট্র স্থাপনের অধিকার আছে ইসরায়েলিদের : সালমান

ইসরায়েলিদের নিজেদের রাষ্ট্র স্থাপন ও সেখানে শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের ভবিষ্যৎ বাদশাহ ও বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

দি আটলান্টিক নামের যুক্তরাষ্ট্রের একটি ম্যাগাজিনে সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। রিয়াদ ও তেল আবিবের সম্পর্ক যে আরো ঘণীভূত হচ্ছে তার এ বক্তব্যে তা স্পষ্ট বুঝা যায়।

পূর্বসূরীদের ভূমির কোনো একটি অংশে রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার ইহুদিদের রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ বিন সালমান বলেন, ‘আমি মনে করি ফিলিস্তিনি ও ইসরায়েলিদের অধিকার রয়েছে নিজেদের রাষ্ট্র স্থাপনের। তবে সবার জন্য স্থিতিশীলতা ও স্বাভাবিক সম্পর্ক নিশ্চিত করার জন্য আমাদেরকে শান্তি চুক্তিতে আসতে হবে।’

সৌদি যুবরাজ বলেন, ‘জেরুজালেমের পবিত্র মসজিদ ও ফিলিস্তিনি জনগণের অধিকার নিয়ে আমাদের ধর্মীয় উদ্বেগ রয়েছে। এটা নিয়েই আমাদের আপত্তি। অন্য কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই।’

ইসলামের জন্মভূমি ও পবিত্র কাবা শরিফের ভূমি সৌদি আরব রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকার করে না। সৌদি আরব এতদিন সবসময়ই বলে এসেছে, ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক তখনই সম্ভব হবে যখন ইসরায়েল ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় দখল করে নেওয়া আরব ভূমি ফিরিয়ে দেবে, যে ভূমিতে ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের স্বপ্ন দেখে।

তবে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক বেশ গাঢ় হচ্ছে। গত মাসে সৌদি আকাশ বাণিজ্যিক ব্যবহারের জন্য সুযোগ দেওয়া হয়েছে ইসরায়েলকে। মধ্যপ্রাচ্যে ইরানকে আটকাতে ইসরায়েলকে পাশে রাখার কৌশল নিয়েছে সৌদি আরব।

শেয়ার করুন

পাঠকের মতামত