আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কারাগারে যেতে হচ্ছে ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট লুলাকে

কারাগারে যেতে হচ্ছে ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট লুলাকে

দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ১২ বছরের সাজাপ্রাপ্ত লুলা আপিল চলাকালীন মুক্ত থাকার আবেদন জানিয়েছিলেন, কিন্তু তার বিরুদ্ধে রায় দিয়েছে আদালত।

৫ এপ্রিল বৃহস্পতিবার এই রুল জারি করে ব্রাজিলের সুপ্রিম কোর্ট, জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

বর্তমানে লুলা ডা সিলভা মুক্ত আছেন। তার গ্রেফতারের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত হলেই কারাবন্দী হবেন তিনি।

ঘুষ গ্রহণের অভিযোগে লুলার ১২ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। লুলা দাবি করেছেন, অক্টোবরে অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচন থেকে তাকে সরিয়ে রাখতেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তার ওয়ার্কার্স পার্টি থেকে প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়, এই রায় ব্রাজিল এবং গণতন্ত্রের জন্য মর্মান্তিক এক ঘটনা।

২০০৩ থেকে ২০১১ সালের মধ্যবর্তী সময়ে ব্রাজিলের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন লুলা। এই আট বছরে অর্থনীতিক উন্নতির মুখ দেখে ব্রাজিল। দারিদ্র থেকে অগণিত মানুষকে মুক্ত করার ফলে খুবই জনপ্রিয় হয়ে ওঠে লুলা সরকার।

মামলায় দোষী সাব্যস্ত করার পরেও ব্রাজিলের অনেক নাগরিকের মাঝে তিনি জনপ্রিয়। রায়ের প্রতিবাদে তার সমর্থকরা বিক্ষোভ মিছিল করছে। অন্যদিকে ব্রাজিলের সাও পাওলো শহরে লুলার গ্রেফতার দাবি করে প্রায় ২০ হাজার মানুষ রাস্তায় নামে।

এই রায়টি ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ হবার কারণ, ইতোপূর্বে সর্বশেষ আপিল না হওয়া পর্যন্ত অভিযুক্তরা মুক্ত থাকার সুযোগ পেত। কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের এক রায় বিবেচনা করছিল, যেখানে বলা হয় প্রথম আপিল ব্যর্থ হবার পর অভিযুক্তকে কারাবন্দী করা যাবে।

লুলার প্রথম আপিল যে শুধু ব্যর্থ হয় তাই নয়, বরং এতে তার সাজা ৯ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করা হয়।

যে মামলায় লুলাকে সাজা দেওয়া হচ্ছে, তার নাম হলো অপারেশন কার ওয়াশ। এতে বেশ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের জড়িত থাকার অভিযোগ করা হয়।

২০১৪ সালে লুলা রাষ্ট্রপতির পদ থেকে সরে গেলে কার ওয়াশ মামলার তদন্ত শুরু হয়। ব্রাজিলের রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এই তদন্তেই বিশাল এক দুর্নীতির জাল প্রকাশিত হয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত