আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিরিয়ায় নতুন করে বিমান হামলা

সিরিয়ায় নতুন করে বিমান হামলা

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর দৌমায় শনিবার নতুন করে বিমান হামলা শুরু হয়েছে। উদ্ধারকর্মী ও একটি পর্যবেক্ষণকারী সংস্থা একথা জানিয়েছে। দামেস্কের বাইরের এই শহরে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে রাতভর ব্যাপক গোলা বর্ষণের পর নতুন করে এই বিমান হামলা শুরু হলো। খবর এএফপি’র।

শনিবার সকালে দৌমা থেকে উদ্ধার কর্মী ফিরাস আল-দৌমি বলেন, ‘এখনো বোমা বর্ষণ চলছে। তিনটি যুদ্ধবিমান ও দুটি হেলিকপ্টারের সাহায্যে এ হামলা চালানো হচ্ছে।’

সিরিয়ার ইস্টার্ন গৌতার বিদ্রোহী নিয়ন্ত্রিত শেষ শহর দৌমা। এক সময় রাজধানীর কাছের এই শহরটি বিরোধী দলের প্রধান ঘাঁটি ছিল।

রাশিয়ার সহায়তায় সিরিয়ার সৈন্যরা গৌতার ৯৫ শতাংশ এলাকা নিজেদের দখলে নিয়েছে। যদিও উভয়পক্ষের মধ্যে সমঝোতার পাশাপাশি স্থল ও আকাশ পথে হামলা চলছে।

ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবারের বিমান হামলা ও গোলা বর্ষণে আট শিশুসহ ৪০ বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন।

শনিবার দৌমাজুড়েই বিমান হামলা চালানো হচ্ছে। সরকারি বাহিনী আশপাশের কৃষিক্ষেতে গোলা বর্ষণ করছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত