আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনায় কারাগারে দাঙ্গা, ৭ জন নিহত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনায় কারাগারে দাঙ্গা, ৭ জন নিহত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনা রাজ্যের একটি কারাগারে দাঙ্গায় অন্তত সাতজন নিহত ও ১৭ জন আহত হয়েছে।

স্থানীয় সময় রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দাঙ্গার ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে সিএনএ ও নিউইয়র্ক টাইমস জানিয়েছে।

দক্ষিণ ক্যারোলাইনার সংশোধন বিভাগের মুখপাত্র জেফরি টেইলন জানান, বিশপভিলে লি কারেকশনাল ইনস্টিটিউশনের ওই দাঙ্গায় কোনো পুলিশ কর্মকর্তা কিংবা কারাগারের কোনো কর্মী আহত হননি।

তিনি জানান, সন্ধ্যা সোয়া ৭টায় কারাবন্দীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং তা প্রায় আট ঘণ্টা ধরে চলে। নিরাপত্তা কর্মকর্তারা সংঘর্ষ থামানোর চেষ্টা করে ব্যর্থ হন। অবশেষে রাত ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কি কারণে বন্দীরা সংঘর্ষে জড়িয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। কর্মকর্তারা তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানাতে পারেননি। সাংবাদিকদের তারা জানিয়েছেন, বেশিরভাগ বন্দী ছুরিকাঘাত কিংবা মারধরের ফলে নিহত হয়েছে।

লি সংশোধন কেন্দ্র স্থাপিত হয় ১৯৯৩ সালে। এর বন্দী ধারণ ক্ষমতা প্রায় ১ হাজার ৬৫০ জন। দক্ষিণ ক্যারোলাইনার সবচেয়ে বিপজ্জনক কারাগার হিসেবে চিহ্নিত এটি। সেখানে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর। তা সত্ত্বেও মাঝেমধ্যে সেখানে সংঘর্ষ বা দাঙ্গার ঘটনা ঘটে। রাজ্যের কর্মকর্তারা কয়েক বছর ধরে এ কারাগারকে নিরাপদ করার চেষ্টা চালিয়ে আসছেন।

২০১৫ সালে সেখানে এক দাঙ্গায় দুই কর্মকর্তা ছুরিকাঘাতে নিহত হন। ২০১৭ সালের জুলাইয়ে সংঘর্ষে নিহত হয় এক বন্দী। একই বছরের নভেম্বরে এক জন এবং এ বছরের ফেব্রুয়ারিতে অপর এক বন্দী ছুরিকাঘাতে নিহত হয়। এছাড়া গত মাসে কয়েকজন বন্দী ডরমেটরি ভবনে এক নিরাপত্তা রক্ষীকে জিম্মি করে এক ঘণ্টার বেশি সময় ভবনটি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত