আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

রোহিঙ্গাদের দুর্দশার ছবি তুলে পুলিৎজার জিতলো রয়টার্স

রোহিঙ্গাদের দুর্দশার ছবি তুলে পুলিৎজার জিতলো রয়টার্স

সাংবাদিকতায় সবচেয়ে সম্মানজনক পুলিৎজার পুরস্কার জিতেছে সংবাদ সংস্থা রয়টার্স। মিয়ানমার ও বাংলাদেশে রোহিঙ্গাদের দুর্দশার ছবি তুলে এবার ফিচার ফটোগ্রাফ ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছে সংবাদ সংস্থাটি।

এছাড়া মাদকের বিরুদ্ধে ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতের্তের নেওয়া পদক্ষেপে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের জন্য আন্তর্জাতিক প্রতিবেদন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে রয়টার্স।

এছাড়া যুক্তরাষ্ট্রে যৌন হয়রানির খবর ফাঁস করে নিউ ইয়র্ক টাইমস ও ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সম্পৃক্ততা নিয়ে প্রতিবেদন করে ওয়াশিংটন পোস্ট যৌথভাবে পুরস্কার পেয়েছে।

সোমবার পুলিৎজার প্রশাসক সবচেয়ে সম্মানজনক এ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন। আর এই প্রথম রয়টার্স এক বছরে দুটি ক্যাটাগরিতে পুলিৎসার পুরস্কার পেল।

মিয়ানমারের রাখাইনে গত বছরের আগস্টে  নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় তাদের অত্যাচার ও নির্যাতন থেকে বাঁচতে কয়েক লাখ রোহিঙ্গা দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসে। এসব রোহিঙ্গা যে সহিংসতার শিকার হয়েছে তার ছবি তুলে প্রকাশ করেছে রয়টার্স।

পুলিৎজার  জয়ের পর রয়টার্সের প্রধান সম্পাদক স্টিফেন জে. অ্যাডলার বলেন, রোহিঙ্গাদের দুর্দশার চিত্র তুলে আনতে পেরে রয়টার্সের ফটোগ্রাফাররা সম্মানিত বোধ করছেন।

তিনি বলেন, ‘রাখাইন থেকে রোহিঙ্গাদের গণহারে বাংলাদেশে পালিয়ে আসার অসাধারণ ছবিগুলো শুধু সংঘাতে মানুষের দুর্দশার চিত্রই তুলে আনেনি বরং বিশ্বের সামনে এ ঘটনা তুলে ধরে  গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে ফটোসাংবাদিকরা।’

রোহিঙ্গাদের নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করার জেরে আটকও হয়েছে রয়টার্সের দুই সাংবাদিক। মিয়ানমার কর্তৃপক্ষ গত ১২ ডিসেম্বর থেকে সেখানে সাংবাদিক ওয়া লোনি এবং কিয়াও সোয়িকে আটক করে রেখেছে। তাদের বিরুদ্ধে উপনিবেশিক যুগের দাপ্তরিক গোপনীয়তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

অ্যাডলার আরো বলেন, ফিলিপাইন কভারেজে রয়টার্সের প্রতিবেদক ক্লার ব্লাউইন, অ্যান্ড্রু আর সি মার্শাল ও ম্যানুয়েল মোগাতো দেখিয়েছিন কীভাবে মাদকযুদ্ধে পুলিশ দায়মুক্তভাবে হত্যাকাণ্ড চালিয়েছে। আর বিচার বিভাগের হাত থেকে অব্যাহতভাবে তাদের রক্ষা করা হচ্ছে।

অ্যাডলার বলেন, ‘এ বছর পুলিৎজারের বেশিরভাগ ক্যাটাগরির পুরস্কার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রতিবেদনের জন্য দেওয়া হয়েছে। তবে আমরা গর্বিত যে,  বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে আলোকপাত করতে পেরেছে রয়টার্স।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত