আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

অস্ট্রেলিয়ায় ব্রিসবেনে বাসভবনে বিস্ফোরণ, দগ্ধ হয়ে নিহত ৩

অস্ট্রেলিয়ায় ব্রিসবেনে বাসভবনে বিস্ফোরণ, দগ্ধ হয়ে নিহত ৩

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে একটি বাসভবনে ‘বিস্ফোরণের’ পর আগুনে তিন জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই নারী ও একজন পুরুষ।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মঙ্গলবার সকালে আগুনে পুড়ে যাওয়া দুই তলা ওই ভবন থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। তবে তাদের পরিচয় জানা যায়নি।

অস্ট্রেলিয়ার নিউজ নামের একটি সংবাদমাধ্যম কুইন্সল্যান্ড পুলিশের পরিদর্শক ড্যান ব্রাগের বরাদ দিয়ে জানিয়েছে, এভারটন হিলসের ওই বাসভবনে ভোর সাড়ে পাঁচটার দিকে দুটি বিস্ফোরণের মত শব্দ শোনার কথা বলেছেন প্রতিবেশিরা। দুটি বিস্ফোরণের মধ্যে দ্বিতীয়টির আওয়াজ ছিল বেশ জোরালো। এর আগে তারা জ্বালানি তেলের গন্ধ এবং দ্রুত গতিতে দুটি গাড়ি চলে যাওয়ার শব্দ পেয়েছেন বলেও জানান।

ব্রাগ  জানিয়েছেন, বিস্ফোরণের আগে ওই বাসা থেকে চিৎকার শোনা গেছে বলে প্রতিবেশিরা বলেছেন। এ সময় সাহায্যের জন্য চিৎকার শুনে দুই প্রতিবেশি ওই বাসায় ঢোকার চেষ্টা করে ব্যর্থ হন। আগুনের তীব্রতায় তারা পিছিয়ে আসেন। এরপর ভোর পৌনে ছয়টার দিকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কিন্তু কিভাবে আগুন লেগেছে সে বিষয়টি তারা নিশ্চিত করতে পারেননি। আগুন লাগার ঘটনাকে সন্দেহজনক বলছে পুলিশ। তারা আগুন লাগার কারণ বের করতে তদন্ত শুরু করেছে।

পুলিশ কর্মকর্তা ব্রাগ আরো জানান, দুই তলা ওই ভবনে এক নারী তার এক ছেলেকে নিয়ে বসবাস করতেন। প্রতিবেশিদের একজন জানিয়েছেন পঞ্চাশোর্ধ এক নারী তার ২০ বছরের সন্তানসহ সেখানে থাকতেন। দুই/তিন বছর আগে তারা ওই বাসা ভাড়া নেন। কিন্তু তারা নিভৃতে থাকতেন, কারো সঙ্গে মিশতেন না।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত