আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

দেশ ছেড়েছেন নওয়াজ শরিফ

দেশ ছেড়েছেন নওয়াজ শরিফ

মেয়েকে নিয়ে দেশ ছেড়েছেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বুধবার মেয়ে মরিয়ম নওয়াজকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হন তিনি। অসুস্থ স্ত্রীকে দেখার জন্য লন্ডন যাচ্ছেন বলে জানিয়েছেন নওয়াজ। তবে আদালতে মামলা বিচারধীন থাকায় ২২ এপ্রিল ফিরে আসার কথা রয়েছে বাবা-মেয়ের।

দ্য ডনের খবরে বলা হয়েছে, নওয়াজের স্ত্রী কুলসুম নওয়াজ ক্যানসারে আক্রান্ত। লন্ডনে তাঁর চিকিৎসা চলছে। মরিয়ম নওয়াজ এক টুইট বার্তায় লিখেছেন, তাঁর মাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ জন্যই লন্ডন যাচ্ছেন তাঁরা। স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় কাতার এয়ারলাইনসের ফ্লাইটে ওঠেন তাঁরা।

বর্তমানে তাঁদের বিরুদ্ধে পাকিস্তানের অ্যাকাউন্টিবিলিটি আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। ওই মামলার শুনানিতে অংশ নিতেই দেশে ফিরতে হবে নওয়াজ শরিফ ও মরিয়মকে।

এরই মধ্যে বেগম কুলসুম নওয়াজের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে। নওয়াজের ছেলেরাও এখন লন্ডনে রয়েছেন। বুধবার সকালে লেখা টুইট বার্তায় মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মরিয়ম নওয়াজ।

নওয়াজ শরিফকে গত শুক্রবার যেকোনো রাষ্ট্রীয় পদে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। পাঁচ বিচারপতির বেঞ্চ সর্বসম্মতভাবে এ রায় দেন। রায়ে আদালত বলেন, নওয়াজ নির্বাচনে অংশগ্রহণ বা পার্লামেন্টের সদস্য হতে পারবেন না।

এর আগে পানামা পেপারস কেলেঙ্কারির জেরে গত বছরের জুলাইয়ে দেশটির সুপ্রিম কোর্ট নওয়াজকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন। রায়ের পরই পদত্যাগ করেছিলেন নওয়াজ শরিফ।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত