আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

সৌদিতে সিনেমা হল উদ্বোধন

সৌদিতে সিনেমা হল উদ্বোধন

৪০ বছরের নিষেধাজ্ঞার অবসান ঘটিয়ে বাণিজ্যিক সিনেমা হলের উদ্বোধন করলো সৌদি আরব। বুধবার লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে হলিউডের ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমা মুক্তি দেওয়ার মাধ্যমে এ সিনেমা হলের উদ্বোধন করা হয়।

বুধবার সৌদি সংস্কৃতিমন্ত্রী আওযাদ আল আওয়াদ ৪৫০ সিটের সিনেমা হলটি উদ্বোধন করেন।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, বিদেশি অতিথি ও নির্বাচিত শিল্পপতিরা। ৪৫ ফুট পর্দার এই সিনেমা হলটি উদ্বোধন করা হয়েছে রাজধানী রিয়াদে।

সৌদিতে সিনেমা হল পরিচালনার দায়িত্ব পেয়েছে এএমসি এন্টারটেনমেন্ট হোল্ডিংস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুক্রবার থেকে সিনেমা হল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। আর অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার থেকে।

এএমসির প্রধান নির্বাহি অ্যাডাম অ্যারন বলেছেন, ‘সৌদি নাগরিকরা এখন থেকে সুন্দর সিনেমা হলে যেতে পারবে এবং যেভাবে সিনেমা দেখার কথা সেভাবেই বড় পর্দায় তারা সিনেমা দেখতে পারবে।’

এলএবাংলাটাইমস//এলআরটি  

শেয়ার করুন

পাঠকের মতামত