আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কাবুলে ভোটার নিবন্ধন কেন্দ্রে আত্মঘাতী হামলা, নিহত ৪৮

কাবুলে ভোটার নিবন্ধন কেন্দ্রে আত্মঘাতী হামলা, নিহত ৪৮

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক।

রোববার স্থানীয় সময় সকাল ১০টার দিকে কাবুলের পশ্চিমে দাশত-ই বার্চি এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি ও আল জাজিরা।

কাবুলের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান মোহাম্মদ দাউদ আমিন জানিয়েছেন, ভোটার পরিচয় পত্র বিতরণ কেন্দ্রের প্রবেশমুখে এক আত্মঘাতি হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় কেন্দ্রের বাইরে ভোটাররা পরিচয়পত্রের জন্য অপেক্ষা করছিলেন।

ইসলামিক স্টেট গ্রুপ- আইএস এই হামলার দায় স্বীকার করেছে। গ্রুপটি তাদের আমাক নিউজ এজেন্সির মাধ্যমে জানায়, বিস্ফোরক বেল্ট পরে তাদের এক আত্মঘাতি সদস্য ওই নিবন্ধন কেন্দ্রে বিস্ফোরণ ঘটিয়েছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ জানিয়েছেন, নিবন্ধন কেন্দ্রে পরিচয় পত্র দেওয়ার সময় সেখানে এক ব্যক্তি হেটে এসে বোমার বিস্ফোরণ ঘটায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরুহ জানিয়েছেন, হামলায় ৪৮ জন নিহত এবং ১১২ জন আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

দেশটির জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটারদের নিবন্ধন কার্ড সরবরাহ করা হচ্ছিল। নির্বাচনের প্রস্তুতি নিতে পুরো আফগানিস্তানজুড়ে ভোটার নিবন্ধন কেন্দ্র স্থাপন করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ২০ অক্টোবর আফগানিস্তানের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পার্লামেন্ট নির্বাচনকে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সরকারের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত