আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কানাডায় গাড়ি হামলায় নিহত ১০, আহত ১৬

কানাডায় গাড়ি হামলায় নিহত ১০, আহত ১৬

কানাডার টরোন্টো শহরের একটি ব্যস্ত রাস্তার ধারে পথচারীদের উপরে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছে। চালক ইচ্ছাকৃতভাবে এটি করেছেন বলে মনে করা হচ্ছে। খবর- বিবিসির।

টরেন্টো পুলিশ মুখপাত্র মেগান গ্রে জানান, সোমবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১টায় এ ঘটনা ঘটেছে। কিন্তু হামলার ঘটনা এখনও পরিষ্কার নয়। তাই এই মুহূর্তে এটি কারা ঘটিয়েছে তা বলা মুশকিল। সাদা একটি ভ্যান দিয়ে এ হামলা চালানো হয়। পুলিশ ভ্যানের চালককে আটক করতে সক্ষম হয়েছে।

রেজা হাশেমি নামে এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছেন গাড়িটি খুব দ্রুতবেগে চলছিলো। তিনি খুব জোরে চিৎকার শুনতে পান।

তিনি জানান সাদা একটি গাড়ির চালক ফুটপাথে কয়েকবার গাড়িটিকে উঠিয়ে পথচারীদের চাপা দেন। গাড়িটি ভাড়া করা বলে স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে।

গাড়ির চালক শুরুতে পালিয়ে যেতে সক্ষম হন। কয়েক রাস্তা পরে অবশ্য তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। হামলাকারী এখন পুলিশের জিম্মায় রয়েছে।

বেশ কটি ভিডিওতে দেখা যাচ্ছে গ্রেফতারের আগে হামলাকারী পুলিশের দিকে কিছু একটা তাক করে আছেন। এর পরপর তাকে গ্রেফতার করা হয়।

হামলাকারীর সম্পর্কে বিস্তারিত কোন তথ্য দেয়নি পুলিশ। তবে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় সে পুরুষ শুধু এটি নিশ্চিত হওয়া গেছে।

ভিডিওতে আরো দেখা যাচ্ছে মরদেহ ব্যাগে ভরা হচ্ছে এবং পুলিশ আক্রান্ত মানুষজনকে সহায়তা করছে।

এই ঘটনাস্থল থেকে ৩০ কিলোমিটার দুরে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স সহ সাত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে বসেছিলেন।

ইওরোপের বেশ কটি দেশে একই ধরনের হামলার বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ২০১৭ সালের অক্টোবর মাসে গাড়ি হামলায় ৮ জন নিহত হয়। এই হামলার কারণ এখনো জানা যায়নি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত