আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সব সমস্যার নেপথ্যে ইরান: ট্রাম্প

সব সমস্যার নেপথ্যে ইরান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আপনি যেখানে যান, দেখবেন সেখানেই ইরান। যেখানেই সমস্যা সেখানেই ইরান। সব সমস্যার নেপথ্যে রয়েছে দেশটি। তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে। এটা কেমন চুক্তি (ইরানের সঙ্গে ছয় পশ্চিমা দেশের পরমাণু সমঝোতা) যেখানে এ নিয়ে কোনও আলোচনাই হয়নি? এই কাণ্ডজ্ঞানহীন, হাস্যকর চুক্তিটি কখনও হওয়া উচিত ছিল না। মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ’র সঙ্গে বৈঠকের প্রাক্কালে এমন মন্তব্য করেন ট্রাম্প। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

ধারণা করা হচ্ছে, দ্বিপাক্ষিক বৈঠকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ ছয় জাতির ওই চুক্তি টিকিয়ে রাখতে ট্রাম্পের প্রতি আহ্বান জানাবেন ফরাসি প্রেসিডেন্ট। এর আগেই বিষয়টি নিয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট।

কৌশলগত কারণে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ বলে মনে করে ফ্রান্স ও অন্য ইউরোপীয় দেশগুলো।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান চুক্তি সম্পর্কে আমার মনোভাব কী-সেটা মানুষ জানেন। এটা একটা ভয়ঙ্কর চুক্তি; যা কখনও স্বাক্ষরিত হওয়া উচিত হয়নি। তারপরও বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এই অঞ্চলের নিরাপত্তার জন্য এই ইস্যুটিকে বৃহৎ পরিসরে নিতে হবে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরানের জনগণ যে কোনও ষড়যন্ত্র দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করবে। আমেরিকা, ইসরায়েল ও কিছু আরব দেশের ষড়যন্ত্র উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। মঙ্গলবার ইরানের পূর্ব আযারবাইজান প্রদেশে এক জনসমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

হাসান রুহানি বলেন, আমেরিকার উচিত নিজের দেওয়া প্রতিশ্রুতি এবং সভ্যতা ও মানবতার প্রতি শ্রদ্ধাশীল থাকা। তারা যদি প্রতিশ্রুতি ভঙ্গ করে তাহলে ইরানের জনগণ ও সরকার দৃঢ়তার সঙ্গে যে কোনও ষড়যন্ত্র ও পরিকল্পনা নস্যাৎ করে দেবে। কেউ ইরানি জাতিকে হতাশায় নিমজ্জিত করতে পারবে না।

তিনি বলেন, ইরান শত্রুদের সম্ভাব্য সব ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। সরকার উন্নয়নের পথে অগ্রযাত্রা অব্যাহত রাখবে। দেশের যে কোনো সমস্যার সমাধানে সরকার মনোযোগী হবে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত