আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

তৃতীয় স্ত্রীকে নিয়ে বিপাকে ইমরান খান

তৃতীয় স্ত্রীকে নিয়ে বিপাকে ইমরান খান

তৃতীয় বিয়ের তিন মাস না পেরুতেই স্ত্রীকে নিয়ে ঝামেলায় পড়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট তারকা ও পাকিস্তান তেহরিক ই ইনসাফের নেতা ইমরান খান। বুধবার পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

গত ফেব্রুয়ারিতে নিজের আধ্যাত্মিক ধর্মগুরু বুশরা মানেকাকে বিয়ে করেন ইমরান। বুশরা পাকপাত্তান এলাকার একটি পীর পরিবারের মেয়ে। তার আগের স্বামীর নাম খাওয়ার ফরিদ মানেকা। গত বছর বুশরার সঙ্গে খাওয়ার ফরিদের বিবাহবিচ্ছেদ হয়।

টাইমস অব ইসলামাবাদ জানিয়েছে, ইমরানের পোষা কুকুর নিয়ে দুই মাস আগে বুশরার সঙ্গে তার দ্বন্দ্ব হয়।‘ধর্মীয় কার্যক্রমে কুকুর বিঘ্ন সৃষ্টি করছে’ অভিযোগ করে বুশরা কুকুরটিকে ইমরানের বাড়ি থেকে তাড়িয়ে দেন। কিন্তু একমাস আগে কুকুরটি ওই বাড়িতে ফিরে আসে। এরপরই বুশরা ইমরানের বাড়ি থেকে বের হয়ে যান।

ডেইলি পাকিস্তান জানিয়েছে, বুশরার প্রথম স্বামীর ঘরের সন্তানদের ইমরানের বাড়িতে উপস্থিতি নতুন সংসারে কলহের সূত্রপাত করে। বিয়ের আগে ইমরানের শর্ত ছিল বুশরার প্রথম স্বামীর সন্তানরা দীর্ঘ মেয়াদে বাসায় এসে থাকতে পারবে না। কিন্তু বুশরার বড় ছেলে খাওয়ার ফারিন মানেকা ইমরানের বানি গালার বাড়িতে এসে থাকা শুরু করায় বিরক্ত হতে শুরু করেন ইমরান খান।

টুইটারে এই খবর বেশ সাড়া ফেলেছে। এক ব্যবহারকারী লিখেছেন, মনে হচ্ছে খান সাহেব ও তার তৃতীয় স্ত্রীর সম্পর্ক ভালো যাচ্ছে না। যদি এটা সত্যি হয়, তাহলে নির্বাচনের আগে এটা হবে বিপর্যয়।

ইমরানের প্রথম স্ত্রী ছিলেন জেমাইমা গোল্ডস্মিথ। ব্রিটিশ ধনকুবের পরিবারের জেমাইমার সঙ্গে ইমরানের বিয়ে হয় ১৯৯৫ সালে। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। ২০১৫ সালে রিহাম খানকে বিয়ে করেন ইমরান। এ বিয়ে টেকে মাত্র ১০ মাস।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত