আপডেট :

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

        গোপন নথি রাখার দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন

        লস এঞ্জেলস দাবানল মামলায় বিচার ভেস্তে গেল, ফের বিচার হবে

        বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে টিপস সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ বিদেশি ফুটবল ভক্তরা

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

কিশোরী ধর্ষণে দোষী সাব্যস্ত ভারতের ধর্মগুরু আসারাম

কিশোরী ধর্ষণে দোষী সাব্যস্ত ভারতের ধর্মগুরু আসারাম

ধর্ষণে দোষী সাব্যস্ত হয়েছেন স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু ও তার চার সঙ্গী। পাঁচ বছর আগে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এই ধর্মগুরুর বিরুদ্ধে।

বুধবার (২৫ এপ্রিল) যোধপুরের বিশেষ আদালত দোষী সাব্যস্ত করলো পাঁচ অভিযুক্তকেই।

নাবালিকা ধর্ষণ থেকে পাচার বহু অভিযোগ ছিল এই স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে। পুলিশের পেশ করা অভিযোগপত্রে ধর্ষণের স্পষ্ট উল্লেখ ছিল।

যদিও সাক্ষীদের হত্যা করে মামলা প্রভাবিত করার চেষ্টা হয়েছে বারবার। নয়জন সাক্ষীর ওপর বিভিন্ন সময় হামলার ঘটনা ঘটেছে। এদের মধ্যে তিনজন প্রাণ হারিয়েছেন।

আসারামের ব্যক্তিগত চিকিৎসক অম্রুত প্রজাপত, রাঁধুনি অখিল গুপ্তা ও অপর এক সাক্ষী ক্রিপাল সিংকে গুলি করে হত্যা করা হয়। যদিও শেষমেশ রেহাই পাননি ধর্মগুরু ও তার সঙ্গীরা।

পাঁচজনকেই দোষী সাব্যস্ত করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সাজা ঘোষণা হয়নি। আপাতত জেলেই থাকছেন ধর্মগুরু। তার ন্যূনতম সাজা হতে পারে ১০ বছর। সর্বোচ্চ যাবজ্জীবনের শাস্তিও পেতে পারে আসারাম।

ভারতজুড়ে প্রায় চারশ’রও বেশি আশ্রম আছে এই স্বঘোষিত ধর্মগুরুর। ভক্তসংখ্যাও অনেক। হাই প্রোফাইল এই মামলা ঘিরে তাই প্রায় দুর্গের চেহারা নিয়েছে যোধপুর। কেন্দ্রের নির্দেশে সর্বত্র নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

যে কিশোরীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত আসারাম, তিনি থাকেন উত্তরপ্রদেশে। সেখানেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। সকাল থেকেই ভক্তদের আনাগোনা শুরু হয়েছে। হাতের সামনেই রয়েছে গুরমিত কাণ্ডের নিদর্শনা। স্বঘোষিত সেই ধর্মগুরুকে শাস্তি দিতে গিয়ে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল গোটা হরিয়ানা। তার পুনরাবৃত্তি যাতে না হয় তাই সবরকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাজস্থান, গুজরাট ও হরিয়ানায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তাকর্মী।

আদালতের রায়ের পর খুশি নির্যাতিতার বাবা বলেন, এতোদিনে আমরা সুবিচার পেলাম। এই লড়াইয়ে যারা পাশে ছিলেন তাদেরকে ধন্যবাদ। দোষীদের কঠোর শাস্তি হোক।
অন্যদিকে আসারামের মুখপাত্র নীলম দুবে বলেছেন, দেশের বিচার ব্যবস্থাকে তারা সম্মান জানান। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেই পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেয়া হবে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত