আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আমেরিকার প্রোটেকশন পেতে হলে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে টাকা দিতে হবে : ট্রাম্প

আমেরিকার প্রোটেকশন পেতে হলে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে টাকা দিতে হবে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমেরিকান প্রোটেকশন অর্থাৎ যুক্তরাষ্ট্রের সুরক্ষা’ পেতে হলে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে টাকা দিতে হবে। একইসঙ্গে তাদের নিজেদের সৈন্য সিরিয়ায় মোতায়েন করতে হবে। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে একটি সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ‘এক সপ্তাহও টিকবে না’।

তিনি বলেন, ‘ওই অঞ্চলের কয়েকটি অত্যন্ত ধনী দেশ রয়েছে এবং যুক্তরাষ্ট্র ও কিছুটা ফ্রান্সেরও সহায়তা ছাড়া সেগুলো ওখানে থাকবে না। আমরা তাদেরকে সুরক্ষা দিচ্ছি। এখন তাদেরকে এগিয়ে আসতে হবে এবং যা ঘটছে তার জন্য মূল্য দিতে হবে।’

ট্রাম্প কোনো দেশের নাম বলেননি। কিন্তু জোর দিয়ে বলেছেন, ‘ওরা মূল্য পরিশোধ করবে এবং ভূমিতেও সৈন্য মোতায়েন করবে।’

ট্রাম্প সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য ফিরিয়ে আনার সিদ্ধান্ত থেকে সরে এসে মঙ্গলবার জোর দিয়ে বলেছেন, ওই অঞ্চলে তারা ইরানকে আধিপত্য বিস্তার করতে দিবেন না।

আলজাজিরা জানিয়েছে, ট্রাম্পের মন্তব্যের পর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের উপস্থিতির জন্য কাতারকে টাকা দিতে হবে। কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।

আল-জুবায়ের আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র সৈন্য সরিয়ে নিলে এক সপ্তাহের মধ্যে কাতার সরকারের পতন ঘটবে।’

দোহা থেকে ৩০ কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটি রয়েছে যেখানে বর্তমানে নয় হাজারেরও বেশি মার্কিন সৈন্য রয়েছে। সৈন্যদের বেশিরভাগই বিমান বাহিনীর আর সেখানে রয়েছে ১০০টি যুদ্ধবিমান। এটি সেখানে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান বিমান আক্রমণ পরিচালনা কেন্দ্র।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত