আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পারমাণবিক নিরস্ত্রীকরণে দুই কোরিয়ার সম্মতি

পারমাণবিক নিরস্ত্রীকরণে দুই কোরিয়ার সম্মতি

কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণে সম্মত হয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। শুক্রবার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে এক যৌথ ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার বিকেলে সীমান্তের গ্রাম পানমুনজিয়মে বৈঠকের দ্বিতীয় পর্যায় শেষে হয়। এরপরই  যৌথ সংবাদ সম্মেলন করেন মুন জায়ে ও উন।

যৌথ ঘোষণায় বলা হয়েছে, ‘দক্ষিণ ও উত্তর নিশ্চিত করছে যে তাদের সাধারণ উদ্দেশ্য হচ্ছে পারমাণবিক অস্ত্র দূর করে কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করা।’

দুই প্রেসিডেন্ট ১৯৫০ সাল থেকে শুরু হওয়া কোরীয় যুদ্ধ অবসানের আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছেন। চলতি বছরের শেষ নাগাদ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়া সফর করবেন। ওই সময় এ সংক্রান্ত স্থায়ী চুক্তি হবে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষী অথবা চীনকে নিয়ে চারপক্ষীয় সম্মেলনের ব্যাপারেও সম্মত হয়েছেন দুই কোরীয় নেতা।

যৌথ ঘোষণায় বলা হয়েছে, ‘কোরীয় উপদ্বীপে আর কোনো যুদ্ধ হবে না এবং শান্তির নতুন যুগ শুরু হলো।’

কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা প্রশমনে উত্তর ও দক্ষিণ কোরিয়া একসঙ্গে কাজ করবে এবং যথাসম্ভব যুদ্ধের বিপদ এড়াতে কাজ করবে।

উত্তর ও দক্ষিণ কোরিয়া পরস্পর পরস্পরের বিরুদ্ধে সব ধরণের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা সামরিক উত্তেজনা এবং আকাশ ও নৌপথসহ সব জায়গায় সংঘাতের সূত্র।

আন্তঃকোরীয় সংলাপের ওপর জোর দিয়ে ঘোষণায় বলা হয়েছে, ‘উত্তর ও দক্ষিণ কোরিয়া যত শিগগিরই সম্ভব শীর্ষ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সংলাপ ও আলোচনা করবে এবং সম্মেলনে সম্মত বিষয়গুলো বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেবে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত