আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বন্যার পানিতে ধসে পড়ল ‘বিদ্বেষের দেয়াল’

বন্যার পানিতে ধসে পড়ল ‘বিদ্বেষের দেয়াল’

ফিলিস্তিনিদের অবরুদ্ধ করতে ইসরাইলি কর্তৃপক্ষের দেয়া একটি কংক্রিটের দেয়াল ব্যাপক বন্যায় কয়েক জায়গায় ধসে পড়েছে।

ওই দেয়ালটি দিয়ে শুয়াফাত ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পকে পূর্ব জেরুজালেম থেকে কার্যত বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। খবর: আনাদোলু এজেন্সি।

বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে বসবাসরত ফিলিস্তিনিরা বন্যার ভিডিও শেয়ার করেন। গত বুধবার থেকে সেখানে প্রবল বর্ষণের কারণে বন্যা দেখা দেয়।

ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড একটি টুইটে জানান, শুয়াফাত এলাকার নিরাপত্তা দেয়াল আকস্মিক বন্যার পানিতে ধসে পড়েছে। সেখানে বর্ডার পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোজেনফিল্ড আরো জানান, ফিলিস্তিনিদের সীমান্ত অতিক্রম থেকে বিরত রাখতে দেয়াল সংলগ্ন এলাকায় ইসরাইলি সৈন্য পাঠানো হয়েছে।

স্থানীয়দের শেয়ার করা ভিডিওতে দেয়ালের ধ্বংসস্তূপের ওপর শিশুদের খেলা করতে দেখা যায়।

ইসরাইলের অভ্যন্তরে ফিলিস্তিনিরা আক্রমণ করতে পারে এমন আশঙ্কায় ২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের তত্ত্বাবধানে ইসরাইল ওই দেয়াল নির্মাণ করে।

কিন্তু ফিলিস্তিনিরা এই বেষ্টনীকে ‘জাতিবিদ্বেষের দেয়াল’ বলে অভিহিত করে আসছে।

পূর্ব জেরুজালেমের মধ্যে প্রায় ৭০৫ কিলোমিটার দৈর্ঘ্যের দেয়ালটি শুয়াফাত ও কাফ্‌র আকেব গ্রামসহ কয়েকটি ফিলিস্তিনি এলাকাকে বাকি দেশ থেকে বিছিন্ন করে রেখেছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত