আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মেক্সিকো দেয়ালে তহবিল না দিলে দেশ অচল দেওয়ার হুমকি ট্রাম্পের

মেক্সিকো দেয়ালে তহবিল না দিলে দেশ অচল দেওয়ার হুমকি ট্রাম্পের

মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির জন্য আরো তহবিল অনুমোদন দেওয়া না হলে আগামী সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার মিশিগানের ওয়াশিংটনে এক প্রচারণা র‌্যালিতে এ হুমকি দিয়ে ট্রাম্প বলেন, ‘দেয়াল তৈরির কাজ শুরু হয়েছে। আমাদের ১.৬ বিলিয়ন (ডলার) রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা সেপ্টেম্বর ২৮ তারিখের দিকে যাচ্ছি। আমরা যদি সীমান্তে নিরাপত্তা না পাই আমাদের অন্য কোনো উপায় থাকবে না। আমরা দেশ অচল করে দেব, কারণ আমাদের সীমান্তে নিরাপত্তা দরকার।’

এর আগে গত মার্চের মধ্যে অভিবাসন আইনে পরিবর্তনের সময়সীমা বেঁধে দিয়ে একই ধরনের হুমকি দিয়েছিলেন তিনি। এর সমর্থনে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে সংক্ষিপ্ত অচলাবস্থারও সৃষ্টি হয়েছে। ট্রাম্পের দাবি ছিল, অভিবাসন আইনে পরিবর্তন হলে যুক্তরাষ্ট্রে অপরাধী প্রবেশ বন্ধ হবে।

মেক্সিকো দেয়াল তৈরিতে সেপ্টেম্বরের শেষ নাগাদ মেয়াদ পর্যন্ত খরচের জন্য গত মাসে ১.৩ ট্রিলিয়ন ডলারের বিলে স্বাক্ষর করেন ট্রাম্প। সেপ্টেম্বরের মধ্যে নতুন করে তহবিল অনুমোদন না দিলে দেয়াল তৈরির কাজ বন্ধ হয়ে যাবে।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। সেখানে কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চাইছে রিপাবলিকানরা। তাই তারা যে সেপ্টেম্বরে ট্রাম্পকে সমর্থন করবেন তা অনেকটাই অনুমেয়।

মধ্য আমেরিকার হাজার হাজার অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টায় মেক্সিকো হয়ে কাফেলায় করে সীমান্তে আসছেন। ট্রাম্প এটিকে সীমান্তে নিরাপত্তা জোরদারের জন্য শক্তিশালী একটি কারণ হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, ‘কাফেলাগুলো দেখুন। দেখুন কতটা দুঃখজনক ও ভয়াবহ এগুলো। এসব করতে গিয়ে তারা নিজেরা নিজেদের ওপর ও অন্যদের দ্বারা নানা দুর্দশা ও অপরাধের শিকার হচ্ছেন।’

তিনি বলেন, ‘এটি তাদের জন্য খুবই ভয়াবহ বিপজ্জনক সফর। আর তারা এসব সফরের ভেতর দিয়ে আসছে কারণ তারা জানে একবার সীমান্তে পৌঁছতে পারলে তারা পায়ে হেঁটে যুক্তরাষ্ট্র প্রবেশ করতে পারবে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত