আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

শি’র পর শেখ হাসিনার সঙ্গে বসছেন মোদি

শি’র পর শেখ হাসিনার সঙ্গে বসছেন মোদি

ফাইল ফটো

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীন সফর শেষে দেশে ফিরেছেন। উহানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ‘সফল বৈঠক’ শেষে এবার তিনি বসছেন দুই প্রতিবেশী দেশের সরকারপ্রধানের সঙ্গে। পররাষ্ট্রনীতি নিয়ে প্রতিবেশী নেপাল ও বাংলাদেশে সমালোচনার মুখে আছে ভারত।

চলতি মে মাসেই নেপাল ও বাংলাদেশের নেতাদের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত হচ্ছেন মোদি। আগামী ১১ ও ১২ মে নেপাল সফর করবেন তিনি। ইতোমধ্যে সফরের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের জন্য অগ্রগামী দল কাঠমুণ্ডু গেছে। তারা সফরের বিষয়টি চূড়ান্ত করেছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসেই শেখ হাসিনার পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনের বিশ্বভারতী পরিদর্শনে যাওয়ার বিষয়ে প্রস্তুতি চলছে। সেখানে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করার কথা। সেখনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে।

বিশ্বভারতীতে বাংলাদেশ সরকারের সহায়তায় নির্মিত হয়েছে বাংলাদেশ ভবন।

চলতি বছরই জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে বাংলাদেশে। ভারতও এই নির্বাচনকে তাদের জন্য গুরুত্বপূর্ণ মনে করছে।

চলতি মাসের বৈঠকে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। ভারতের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অনিচ্ছার কারণেই তিস্তা চুক্তি হচ্ছে না।

এর আগে গত ১৯ এপ্রিল লন্ডনেও কমনওয়েলথ সম্মেলনের ফাঁকে বৈঠক করেন হাসিনা ও মোদি।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১১ মে নেপাল নরেন্দ্র মোদির সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক কিছু চুক্তি হওয়ার কথা রয়েছে। এরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার।

দুই প্রতিবেশী দেশের সঙ্গে বৈঠকের পর পরই মোদি যাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর সফরে। সেটা চলতি মে মাসের শেষ ও জুনের প্রথম সপ্তাহে হতে পারে। ভারতের ‘পূবে তাকাও’ নীতির অংশ হিসেবে এসব সফর ও বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

মোদির নেতৃত্বাধীন সরকার সার্কের বিকল্প হিসেবে সাতটি দেশের সমন্বয়ে গঠিত মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনোমিক কো-অপারেশনের (বিমসটেক) সচল করার চেষ্টা করছে। সম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ভারত ও বাংলাদেশের বর্জনের কারণে সম্মেলনটি হয়নি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত