আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

নির্বাচনী জনসভায় গুলিবিদ্ধ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনী জনসভায় গুলিবিদ্ধ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

পাঞ্জাবে একটি নির্বাচনী জনসভায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল আহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির ফেডারেল মিনিস্টার তালাল চৌধুরী।

ইকবাল রোববার তার নিজ জেলা নারোয়ালে একটি জনসভায় বক্তৃতা দেয়ার পর গাড়িতে বসে ছিলেন। এসময় তাকে গুলি করা হয় বলে জানিয়েছে দেশটির জিও নিউজ।

ইকবালের ছেলে আহমেদ জিও নিউজকে বলেন, তিনি এখন শঙ্কামুক্ত রয়েছেন।

‘নারোয়ালের জেলা সদরদফতর হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। এখন তিনি সচেতন ও শঙ্কামুক্ত’ যোগ করেন আহমেদ।

টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা যায়, গুলিবিদ্ধ হওয়ার পর ইকবালকে হুইল চেয়ারে করে একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

তালাল চৌধুরী জানিয়েছেন, এই ঘটনায় কমপক্ষে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে।

এমাসের শেষে ইকবালের ক্ষমতাসীন পিএমএল-এন দলের সরকারের পাঁচ বছর মেয়াদ শেষ হয়ে যাবে। দেশটিতে জুলাই মাসে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত