আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

হুমকি দিলে আলোচনা হবে না : উত্তর কোরিয়া

হুমকি দিলে আলোচনা হবে না : উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর চাপ প্রয়োগ ও সামরিক হুমকি দেওয়া অব্যাহত রাখলে শান্তি আলোচনার সম্ভাবনা ভেস্তে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক বৈঠক হওয়ার কথা। এর আগে গত মাসে প্রায় পাঁচ দশক পর উত্তর ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ সম্মেলন হয়েছে। এতে দুই কোরিয়ার প্রেসিডেন্ট কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় একমত হয়েছেন।

অবশ্য শান্তি আলোচনায় উত্তর কোরিয়ার সম্মতি সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে আসছেন, তিনি পিয়ংইয়ংয়ের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা বহাল রাখবেন। একইসঙ্গে দেশটির ওপর সামরিক চাপ প্রয়োগও অব্যাহত থাকবে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘যখন কোরীয় উপদ্বীপের পরিস্থিতি শান্তি ও মিলনের পথে যাচ্ছে তখন যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে প্ররোচনা দিয়ে যাচ্ছে।’

এতে বলা হয়, ‘এ ধরণের কার্যকলাপ কষ্টার্জিত সংলাপের চেষ্টাকে নস্যাত ও পরিস্থিতি আগের অবস্থায় ফিরিয়ে আনার বিপজ্জনক চেষ্টা ছাড়া অন্য কোনোভাবে ব্যাখ্যা করা যায় না। যুক্তরাষ্ট্র যদি শান্তিপ্রিয় উত্তর কোরিয়ার ইচ্ছাকে ভুলভাবে দুর্বলতার চিহ্ন বলে মনে করে এবং চাপপ্রয়োগ ও সামরিক হুমকি অব্যাহত রাখে তাহলে তা সহায়ক হবে না।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত