আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আসাদকে হত্যার হুমকি ইসরায়েলের মন্ত্রীর

আসাদকে হত্যার হুমকি ইসরায়েলের মন্ত্রীর

চলমান সিরিয়া সঙ্কটের মধ্যেই দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের জ্বালানি মন্ত্রী ইয়োভাল স্টাইনিটয। সোমবার তিনি বলেন, ‘ইরান যদি সিরিয়ার ভেতর থেকে ইসরায়েলের ওপর হামলা করতে পারে, তাহলে বাশার আল আসাদকে শেষ করে দেয়া হবে। তার সরকারকে ক্ষমতা থেকে ফেলে দেয়া হবে।’

সিরিয়ার গৃহযুদ্ধে ইরান প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ নিয়েছে। সিরিয়ার ভেতরে ইরানি বাহিনী এবং মিলিশিয়া মোতায়েন করা হয়েছে প্রেসিডেন্ট আসাদকে রক্ষায়।

ইসরায়েল মনে করছে, ইরানি বাহিনী তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। ইসরায়েল সাম্প্রতিক সময়ে সিরিয়ার ভেতরে বেশ কিছু বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি অনুযায়ী এসব হামলায় তারা ইরানি সামরিক তৎপরতাকেই টার্গেট করেছিল।

সিরিয়া নিয়ে ইরান এবং ইসরায়েলের  মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছে গত ফেব্রুয়ারি থেকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন সামনের সপ্তাহে ইরানের সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তি আর নবায়ন করবেন কিনা সে সিদ্ধান্ত নিতে চলেছেন, তখন ইরান-ইসরায়েল দ্বন্দ্ব আরও তীব্র হয়ে উঠতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত ৯ই এপ্রিল এক ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় নিহত হয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের নয় জন সদস্য। তেহরান তখন হুঁশিয়ারি দিয়েছিল যে তারা এর প্রতিশোধ নেবে। এর প্রেক্ষিতে ইসরায়েলের মন্ত্রী ইয়োভাল স্টাইনিটয প্রেসিডেন্ট আসাদকে হত্যার হুমকি দিয়ে বলেন, ‘আমরা তার রক্ত নেব’।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত