আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

হাওয়াইয়ে অগ্ন্যুৎপাতে ঘরবাড়ি পুড়ে ছাই

হাওয়াইয়ে অগ্ন্যুৎপাতে ঘরবাড়ি পুড়ে ছাই

হাওয়াইয়ের সবচেয়ে বড় দ্বীপে কিলায়েয়া পর্বতের অগ্ন্যুৎপাতে ইতোমধ্যে ২৬টি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আরো শত শত ঘরবাড়ি পুড়ে ছাই হওয়ার আশঙ্কা রয়েছে।

রোববার রাতে নতুন করে ফাটলে জ্বালামুখ সৃষ্টির ফলে নতুন উদগিরণ শুরু হয়েছে। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার প্রথম উদগিরণ শুরু হয়।

একজন প্রত্যক্ষদর্শী জানান, লাভা আগুনের পর্দার মতো রাস্তায় ছড়িয়ে পড়েছে। তিনি জানান, তিনি সালফার ও গাছ পোড়ার গন্ধ পেয়েছেন।

কিলায়েয়ায় উদগিরণ শুরুর পর থেকে প্রায় ২ হাজার স্থানীয় বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। কিছু বাসিন্দা তাদের গবাদিপশু রক্ষায় অন্যত্র যেতে চাননি। তবে কর্তৃপক্ষ তাদেরকে সতর্ক করে দিয়ে বলেছে, এটি তাদের জন্য নিরাপদ নয়।
 
রোববার রাতে লেইলানি এস্টেট অঞ্চলে নতুন করে জ্বালামুখ সৃষ্টির সময় লাভা ২৩০ ফুট উঁচুতে বাতাসে ছড়িয়ে পড়ে।

উদগিরণ শুরু হওয়ার পর ওই দ্বীপে শুক্রবার থেকে বেশ কয়েকটি বড় ভূমিকম্প হয়। সবচেয়ে বড় ভূমিকম্প ছিল ৬.৯ মাত্রার, যা দ্বীপটিতে গত ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ।

স্থানীয় বাসিন্দা ইকাইকা মার্জো বলেন, ‘আমি যখন গত বৃহস্পতিবার বাড়ি ছাড়ছিলাম, আমি মোটামুটি বিদায় বলে আসছি। কারণ আমি এ অঞ্চলে অনেক বছর ধরে বসবাস করে আসছি। আমি জানি, লাভা কী করতে পারে। আমার মতে, সবারই বাস্তববাদী হওয়া গুরুত্বপূর্ণ।’

ব্রেনটা আওয়া নামের আরেক বাসিন্দা বলেন, ‘গবাদি পশুগুলো এখনো খাবার ছাড়া খাঁচা বা বেড়া বা শিকলে আছে, এ বিষয়টি আমাকে ব্যথিত করো তুলে। তারা বাঁচবে কি না, তারও সন্দেহ আছে। এটি খুবই দুঃখজনক।’

উল্লেখ্য, কিলায়েয়া বিশ্বের সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে অন্যতম এবং গত ৩৫ বছর ধরে এর উদগিরণ হয়ে আসছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত